• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক মৃত্যু: ১০ দিনে প্রাণহানি ৪, আক্রান্ত ৪২৭ ইউএনও-ওসির সই জাল, সীতাকুণ্ডে আড়াই কোটি টাকার জমি দখলের ফাঁদ ফাঁস জ্বালানি তেলের দামবৃদ্ধি, দিশেহারা মানুষ চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম, শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে ৪৮ ঘণ্টার শোকজ সীতাকুণ্ডে আবাসিক হোটেল থেকে বহিষ্কৃত যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ শীর্ষ সন্ত্রাসী ট্রাকচাপায় সীতাকুণ্ডে বিটিসিএল শ্রমিক নিহত, আহত ১ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ও নতুন ইউএইচএফপিও জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, নতুন দর আজ থেকে কার্যকর গুলিয়াখালী সমুদ্র সৈকতে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

সীতাকুণ্ডে আবাসিক হোটেল থেকে বহিষ্কৃত যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ শীর্ষ সন্ত্রাসী

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি ও গুলি বর্ষণ এবং গ্যাংস্টার এ্যালেক্স ইমন হত্যাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত দুই শীর্ষ পলাতক আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোহাম্মদপুর এলাকার বহিষ্কৃত যুবদল নেতা রিপন ওরফে রিপন মাস্টার এবং বাদল ওরফে কাইল্লা বাদল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, এপ্রিলে নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়নি। মূলত রাজধানীর বসিলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে না পেয়ে গুলির ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি তাঁরা। মোহাম্মদপুর থানা পুলিশের দেওয়া সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক সমন্বয়ে সীতাকুণ্ডে এই যৌথ অভিযান সফল হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া রিপন মাস্টার ও বাদল শুধু চাঁদা দাবি বা গুলিবর্ষণের সঙ্গেই যুক্ত নন; গ্যাং হোতা এ্যালেক্স ইমন হত্যা মামলাসহ মোহাম্মদপুর এলাকায় খুন, চাঁদাবাজি এবং বিভিন্ন দখল-বাণিজ্যের সঙ্গে তাঁদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। দীর্ঘ দিন ধরে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গা ঢাকা দেওয়া এই দুই অপরাধী শেষ পর্যন্ত নিরাপদ আস্তানা ভেবে সীতাকুণ্ডের আবাসিক হোটেলে আশ্রয় নিলেও পুলিশের প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা জালে ধরা পড়েন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর অপরাধ জগতে প্রভাব বিস্তারকারী এসব গ্যাংয়ের সদস্য ও পলাতক সন্ত্রাসীরা বিভিন্ন সময় আশপাশের জেলায় আত্মগোপন করেন। সীতাকুণ্ডের এই সফল অভিযান অপরাধ দমনে আন্তঃজেলা পুলিশি সমন্বয়ের কার্যকারিতাই প্রমাণ করে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদনসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খালেদ । পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..