• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
স্ক্র্যাপ লোহা চুরি ঠেকাতে হটস্পট চিহ্নিত করে বিশেষ অভিযানের ঘোষণা চট্টগ্রাম এসপির সীতাকুণ্ডে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, খাজা কালু শাহ হেফজখানার ৫ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য সীতাকুণ্ডে বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের সন্ধানে দিশেহারা বাবা সীতাকুণ্ডে গাছকে পিকআপের ধাক্কা, ৩ জন গুরুতর আহত সীতাকুণ্ডে আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা পরিদর্শনে নূরানী বোর্ডের প্রশিক্ষক সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত উপজেলায় উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেশি সীতাকুণ্ডে প্রতারণা ও ৩.৮০ কোটি টাকা আত্মসাৎ, ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বেপরোয়া অটোরিকশার ধাক্কা, সীতাকুণ্ডে এক মাস পর মৃত্যুর কোলে ছোট্ট ইশিতা রেলভূমি দখলমুক্ত অভিযান, সীতাকুণ্ডে বিক্ষোভ ও বাধার মুখে কর্তৃপক্ষ

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা আবুল মনসুরের শেষবিদায়

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘদিন হৃদ্‌রোগে ভুগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ আসর সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের চৌকস দলের গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোড় ফখরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। সোমবার সকালে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আবদুল খালেকের পুত্র আবুল মনসুর মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা সংগঠক হিসেবে সীতাকুণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। রাজনৈতিক জীবনে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি, পৌর বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং ধানের শীষ প্রতীকে পৌর মেয়র পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

জানাজায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, জামায়াতের সাবেক আমির তৌহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সারওয়ার হোসেন লাভলু, সাব-রেজিস্ট্রার রায়হান হাবীব এবং স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের এই জনসমাগম তাঁর বর্ণাঢ্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বেরই প্রতিফলন ঘটিয়েছে।

খালেদ । পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..