• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত মীরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আইআইইউসির গতিরোধক অপসারণ, থার্মোপ্লাস্টিক জেব্রা ক্রসিং তৈরির উদ্যোগ সওজের সীতাকুণ্ডে আবারও সিএনজি ট্যাক্সিতে স্কুল শিক্ষিকাকে জিম্মি করে ছিনতাই ‘সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে নিজেদের চিন্তা-চেতনা ও কাজের পরিবর্তন আনতে হবে’: মীরসরাইয়ে এমপি নুরুল আমিন সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত চুলায় নরম ও তুলতুলে পাউরুটি তৈরির সহজ রেসিপি – মোহসেনা মিনা স্থানীয় অ্যালুমিনিয়ামের পাত্রের খাবারে বিষাক্ত সিসা, শিশুর মস্তিষ্কের জন্য মারাত্মক ঝুঁকি

মীরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ

মীরসরাই প্রতিনিধি , পোস্টকার্ড ।। / ১৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

“মাদককে না বলি, সবুজ পৃথিবী গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গঠন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর ২০২৬) উপজেলার বড় কমলদহস্থ হযরত শাহ সুফী আলহাজ্ব মাওলানা নুর আহমদ (রহ.) দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ‘দীপ্ত যুব ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়াহেদপুর যুবদলের যুগ্ম সম্পাদক আবু তাহেরের সার্বিক দিকনির্দেশনায় এবং সিনিয়র সহ-সভাপতি এম. এ. হাসনাতের তত্ত্বাবধানে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিমল কর্মকার, উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এস. এম. হারুন, ওয়াহেদপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস উদ্দিন মাসুদ, লোকমান হোসেন, মাদ্রাসার সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং দীপ্ত যুব ফাউন্ডেশনের সভাপতি আনসার উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. সাজ্জাদ হোসেন, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. হারেজ, সংগঠনের সহ-সভাপতি শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম শাকিলসহ কার্যকরী কমিটির বিভিন্ন সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতাবিষয়ক নানা দিক তুলে ধরে বলেন, মাদক কেবল একটি জীবন বা ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও গোটা সমাজকে গ্রাস করে ফেলে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সভা শেষে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি ও আলোচনা সভা শেষে মাদ্রাসা প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। উল্লেখ্য, ২০২০ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠার পর থেকেই দীপ্ত যুব ফাউন্ডেশন বিভিন্ন মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সম্প্রতি সংগঠনটি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সরকারি নিবন্ধন লাভ করেছে।

খালেদ  / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..