• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে অপসারিত স্পিডব্রেকার, গুরুত্ব পাচ্ছে ফুটওভার ব্রিজ নির্মাণ সীতাকুণ্ডে চিকিৎসকদের ডেঙ্গুবিষয়ক সেমিনার অনুষ্ঠিত, সঠিক চিকিৎসায় মৃত্যুঝুঁকি কমানোর তাগিদ মীরসরাইয়ে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর নতুন কমিটি ঘোষণা লাভ-লোকসানের শঙ্কা নিয়ে সীতাকুণ্ডে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক স্মার্টফোনের কুইজে ফ্রিতে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন, তীব্র ক্ষোভ ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি মীরসরাইয়ে তথ্য কমিশনারের সভা অনুষ্ঠিত, জনগণের তথ্য অধিকার নিশ্চিতের তাগিদ শতবর্ষের ফিশারিঘাট, ভোরেই কোটি কোটি টাকার মাছ বাণিজ্য আর্টিলারির সুবর্ণজয়ন্তীতে যুগোপযোগী প্রশিক্ষণের ওপর সেনাপ্রধানের জোর আইআইইউসি শিক্ষার্থী মাইশা হত্যা, ঘাতক লরি চালক রিয়াজ গ্রেফতার

মীরসরাইয়ে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর নতুন কমিটি ঘোষণা

মিরসরাই প্রতিনিধি , পোস্টকার্ড ।। / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে চট্টগ্রামের মীরসরাইয়ে সামাজিক সংগঠন ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর উপজেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের প্রস্তাবিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সরকারের অনুমোদিত ও নিবন্ধিত অরাজনৈতিক এই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে।

প্রকাশিত নতুন কমিটিতে তরুণ সমাজকর্মী মুহাম্মদ আব্দুল্লাহ বাবলুকে সভাপতি এবং তরুণ উদ্যোক্তা মোঃ তানভীর হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাগর, যুব ও ক্রীড়া সম্পাদক পদে নেহার উদ্দিন তুহিন, দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্বে অর্থ সম্পাদক) পদে মোঃ শাফায়াতুল্লাহ সানি, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে তাসফিয়া, আইন বিষয়ক সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম এবং ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ আসিফ উদ্দিন দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ শাহাদাত হোসেন ও তাওসিফ নাজিউর।

সংগঠনটির পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, পরিচালক মোক্তার হোসাইন সাইমন এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক আনাসের সর্বসম্মত অনুমোদনক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় এই সংগঠনটি মূলত সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, জরুরি অক্সিজেন সেবা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং মাদকবিরোধী আন্দোলন নিয়ে কাজ করে থাকে।

নবগঠিত কমিটির সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের অভিভাবক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ গঠনতন্ত্র অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আগামী দিনে মীরসরাই উপজেলার সাধারণ মানুষের কল্যাণে সংগঠনটি আরও সুসংগঠিত, শক্তিশালী ও ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা।

খালেদ  / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..