• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মিরসরাইয়ে স্টিল কারখানায় ফার্নেস দুর্ঘটনা, দগ্ধ ৪ সীতাকুণ্ডে ইপসা ‘জাগরণ’ প্রকল্পের ৩ দিনব্যাপী যুব প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, সচেতনতা ও সঠিক চিকিৎসায় রোধ সম্ভব জলাতঙ্কের মৃত্যুঝুঁকি সীতাকুণ্ড মহাসড়কে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে সড়কজুড়ে পেঁয়াজের ছড়াছড়ি শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানবিক ও সুশৃঙ্খল জীবনাচার গঠন: আসলাম চৌধুরী সীতাকুণ্ডে এনসিপির উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ডের লতিফপুরে শুরু হলো বিশেষ ক্রাশ প্রোগ্রাম শিক্ষকদের উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে হবে: আসলাম চৌধুরী সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত, সংবর্ধনা ও ‘সমাজ দর্পণ’ প্রকাশনার প্রস্তুতি মাদক একটি পরিবারকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিতে পারে: সীতাকুণ্ডে পুলিশ সুপার

মিরসরাইয়ে স্টিল কারখানায় ফার্নেস দুর্ঘটনা, দগ্ধ ৪

মিরসরাই প্রতিনিধি , পোস্টকার্ড ।। / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত শতভাগ পরিশোধিত ইস্পাত (রিফাইন্ড স্টিল) উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ফার্মিক স্টিল লিমিটেড’-এর কারখানায় ফার্নেস ত্রুটির কারণে ঘটে যাওয়া দুর্ঘটনায় চার শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন স্থানীয় বাংলাদেশি ও একজন চীনা নাগরিক রয়েছেন।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ফার্নেসে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত ব্যক্তিরা হলেন—বাংলাদেশি শ্রমিক মনির, জুয়েল ও সাইফুল এবং চীনা নাগরিক জেংলিং হং।

কারখানায় কোনো বয়লার বিস্ফোরণ হয়নি উল্লেখ করে ফার্মিক স্টিল লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা যুবরাজ জানান, ফার্নেসে কারিগরি ত্রুটির কারণে চুল্লি থেকে উত্তপ্ত গলিত লোহা ছিটকে এসে কাছেই কাজ করতে থাকা চারজনের ওপর পড়ে। এতে তারা আহত হন। ঘটনার পরপরই তাদেরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত ও স্বাভাবিক রয়েছেন বলে দাবি করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম ও পুলিশ ক্যাম্পের ইনচার্জ লুৎফর রহমান জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত চারজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে, তবে ফার্নেসে ত্রুটি সৃষ্টির সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে।

একই তথ্যের সত্যতা নিশ্চিত করে চরশরৎ পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই বাবুল জানান, খবর পেয়ে কোম্পানি কর্তৃপক্ষই দ্রুত পদক্ষেপ নিয়ে আহতদের হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে। এটি কোনো বিস্ফোরণের ঘটনা নয়, মূলত প্রযুক্তিগত ত্রুটির দরুণ গলিত লোহা ছিটকে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..