• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কম্বোডিয়ান প্রেমিকাকে বিয়ের জন্য সকালে প্যারোলে মুক্তি,রাতে ফের কারাগারে গ্যাংস্টার মাইনপাল চট্টগ্রামের বাকলিয়ায় তুলাতলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭টি কাপড়ের দোকান পুড়ে ছাই ইতিহাসের কষাঘাত পেরিয়ে পবিত্র কাবার পথচলা মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা কমানোর ৪টি গুরুত্বপূর্ণ আমল নাটোরে শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগ,পুলিশ কনস্টেবল ও তাঁর স্ত্রী কারাগারে সীতাকুণ্ডে রং মেশানো ৩০ কেজি মাছ জব্দ, দুই বিক্রেতাকে জরিমানা মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে সাড়ে ৪৮ টন ইউরিয়া সার জব্দ, ৩ জনকে জরিমানা সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারগামী পর্যটক নিহত সীতাকুণ্ডে ফ্যানে ঝুলছিল যুবলীগ কর্মীর লাশ, শরীরে নেই ফাঁসের চিহ্ন ফুটপাতের মাঝখানেই মৃত্যুর ফাঁদ, ঝুঁকিপূর্ণ সাইনবোর্ডে মারাত্মক দুর্ঘটনার শঙ্কায় ক্ষুব্ধ সীতাকুণ্ডবাসী

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে সাড়ে ৪৮ টন ইউরিয়া সার জব্দ, ৩ জনকে জরিমানা

মিরসরাই প্রতিনিধি , পোস্টকার্ড ।। / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে নদীপথে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত ৪টি ট্রাক ও ১টি ফিশিং বোট জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত ৩ পাচারকারীকে সার ব্যবস্থাপনা আইনে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এবং মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের যৌথভাবে নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মিরসরাই থানার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মিরসরাই এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪টি ট্রাক থেকে ফিশিং বোটে সারের বস্তা স্থানান্তরের সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে ৪টি ট্রাকে থাকা ৯৬০ বস্তা (প্রায় ৪৮ হাজার কেজি বা সাড়ে ৪৮ টন) ইউরিয়া সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। সার স্থানান্তরে ব্যবহৃত ৪টি ট্রাক এবং ১টি ফিশিং বোটও জব্দ করা হয়।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে সার ব্যবস্থাপনা আইনে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফিশিং বোট থেকে উদ্ধার হওয়া ১৭৫ বস্তা সার তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে নিলাম সম্পন্ন করা হয়েছে। অবশিষ্ট সার মিরসরাই উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি মূল্যে নিলাম বিক্রি করা হবে।

চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..