• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
স্ক্র্যাপ লোহা চুরি ঠেকাতে হটস্পট চিহ্নিত করে বিশেষ অভিযানের ঘোষণা চট্টগ্রাম এসপির সীতাকুণ্ডে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, খাজা কালু শাহ হেফজখানার ৫ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য সীতাকুণ্ডে বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের সন্ধানে দিশেহারা বাবা সীতাকুণ্ডে গাছকে পিকআপের ধাক্কা, ৩ জন গুরুতর আহত সীতাকুণ্ডে আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা পরিদর্শনে নূরানী বোর্ডের প্রশিক্ষক সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত উপজেলায় উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেশি সীতাকুণ্ডে প্রতারণা ও ৩.৮০ কোটি টাকা আত্মসাৎ, ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বেপরোয়া অটোরিকশার ধাক্কা, সীতাকুণ্ডে এক মাস পর মৃত্যুর কোলে ছোট্ট ইশিতা রেলভূমি দখলমুক্ত অভিযান, সীতাকুণ্ডে বিক্ষোভ ও বাধার মুখে কর্তৃপক্ষ

মাছকে খাদ্য দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন সীতাকুণ্ডের ব্যবসায়ী

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডের বড় দারোগারহাট এলাকায় পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বজ্রপাতে মো. আলিম চৌধুরী (৫৭) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ২ নম্বর বারৈয়ারঢালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর রহমত নগর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মাস্টার আবু বক্করের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের আজানের সময় বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে মাছের খাদ্য দিতে যান আলিম চৌধুরী। দীর্ঘক্ষণ ফিরে না আসায় স্বজনরা খুঁজতে গিয়ে পুকুরপাড়ের পাশে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ভাই ফরিদ চৌধুরী এই আকস্মিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ধান ব্যবসার সঙ্গে জড়িত আলিম চৌধুরীর এই হঠাৎ মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষিপণ্য ও গ্রামীণ জনপদে এ ধরনের বজ্রপাত রোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা। চিকিৎসকরা বলছেন, বজ্রপাতের সময় খোলা জায়গা বা জলাশয়ের কাছ থেকে দূরে নিরাপদ আশ্রয়ে থাকা আবশ্যক।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া চলাকালে পুকুরে মাছের খাবার দিচ্ছিলেন আব্দুল আলিম। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জেসমিন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

খালেদ । পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..