• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আইইউটির ৩৮তম সমাবর্তন, সমস্যা সমাধানে প্রযুক্তি ব্যবহারে শিক্ষামন্ত্রীর আহ্বান সীতাকুণ্ডে অসুস্থ বৃদ্ধ আবুল কাশেম নিখোঁজ, সন্ধানে স্বজনদের আকুতি স্ত্রীর পরকীয়ার সন্দেহে নৃশংস হত্যাকাণ্ড, ৩ সহযোগীকে নিয়ে স্বামীর আদালতে স্বীকারোক্তি ফটিকছড়িতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর আলনার নিচে মিলল ৩ বছরের শিশুর মরদেহ চালু হতেই দখলে পতেঙ্গার দেশের প্রথম সাইকেল ট্র্যাক: সুন্দর উদ্যোগ রক্ষায় প্রশ্ন ছাদের সৌরবিদ্যুতে চট্টগ্রামে সাড়া ফেলেছে ‘নেট মিটারিং’ কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বানে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সীতাকুণ্ডে ডেঙ্গুতে প্রাণ গেল ৩ বছরের শিশু আরাফাতের আফগানদের তোপে ৩৪৬ রানেই থামল বাংলাদেশ সীতাকুণ্ডে কেমিক্যাল কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফটিকছড়িতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর আলনার নিচে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

আলী আক্কাছ , ফটিকছড়ি ।। / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামের তিন বছর বয়সী এক শিশুর মরদেহ প্রতিবেশী আবদুল আউয়ালের ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই ঘরের গৃহকর্তা আবদুল আউয়াল, তাঁর স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত হালিমা স্থানীয় নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, শনিবার সকাল ৮টার দিকে হালিমা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় সম্ভাব্য সব স্থানে ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি। পরবর্তীতে স্থানীয় মসজিদের মাইকেও নিখোঁজের খবরটি প্রচার করা হয়। কোনো উপায় না পেয়ে বিকেল ৫টার দিকে শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নিখোঁজ অনুসন্ধানের একপর্যায়ে প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের একটি আলনার নিচ থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর নিহত শিশুর মা রাশেদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে জানান, তাঁর কন্যাসন্তানকে চরম নির্যাতন করে গলাটিপে হত্যা করে আলনার নিচে লুকিয়ে রাখা হয়েছিল, যার কারণে শিশুটির পুরো শরীর কালো হয়ে গেছে। এ ঘটনায় তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফটিকছড়ির ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে প্রতিবেশীর ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে, তবে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..