• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
স্ক্র্যাপ লোহা চুরি ঠেকাতে হটস্পট চিহ্নিত করে বিশেষ অভিযানের ঘোষণা চট্টগ্রাম এসপির সীতাকুণ্ডে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, খাজা কালু শাহ হেফজখানার ৫ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য সীতাকুণ্ডে বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের সন্ধানে দিশেহারা বাবা সীতাকুণ্ডে গাছকে পিকআপের ধাক্কা, ৩ জন গুরুতর আহত সীতাকুণ্ডে আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা পরিদর্শনে নূরানী বোর্ডের প্রশিক্ষক সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত উপজেলায় উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেশি সীতাকুণ্ডে প্রতারণা ও ৩.৮০ কোটি টাকা আত্মসাৎ, ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বেপরোয়া অটোরিকশার ধাক্কা, সীতাকুণ্ডে এক মাস পর মৃত্যুর কোলে ছোট্ট ইশিতা রেলভূমি দখলমুক্ত অভিযান, সীতাকুণ্ডে বিক্ষোভ ও বাধার মুখে কর্তৃপক্ষ

পাহাড়তলীতে ২ লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার ও ৩ সহযোগী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

বিশেষ প্রতিবেদক ।। / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ত্রুটিহীন অংশীদারি চুক্তিপত্র আটকে ঘুষ দাবির সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রামের পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে সাবরেজিস্ট্রার আবদুস সোবহানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে ঘুষের নগদ দুই লাখ টাকাসহ তাঁদের হাতেনাতে ধরা হয়। পরে দুদকের চট্টগ্রাম-১ থানায় মামলা দায়ের শেষে আদালতে তোলা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদক সূত্র জানায়, এক মক্কেলের দুটি ত্রুটিহীন চুক্তিপত্র রেজিস্ট্রি করতে গিয়ে হয়রানির শিকার হন এক আইনজীবী। সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম কোনো বৈধ কারণ ছাড়া দলিল আটকে দুই লাখ টাকা উৎকোচ দাবি করেন। ভুক্তভোগী আইনজীবী তাৎক্ষণিকভাবে দুদকের হটলাইনে কল করার পর চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ লিখিত অভিযোগ দেন। অভিযোগটি ঢাকায় কমিশনের প্রধান কার্যালয়ে যাচাই-বাছাই শেষে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার সবুজ সংকেত পাওয়া যায়।

সে অনুযায়ী কমিশনের চট্টগ্রাম-১ কার্যালয়ের একটি বিশেষ টিম মঙ্গলবার অফিসে ওত পেতে থেকে সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং উমেদার রূপন দাশকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করে। সাবরেজিস্ট্রারি অফিসে এমন প্রকাশ্য ঘুষ লেনদেন ও হয়রানি রোধে এ ধরনের এনফোর্সমেন্ট অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সেবাগ্রহীতারা। একই সঙ্গে দুর্নীতিবাজ চক্রের শিকড় উন্মোচনে বিভাগীয় কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন সচেতন মহল।

খালেদ / পোস্টকার্ড ;  


এই ক্যাটাগরীর আরো খবর..