• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে যুবদলকর্মী বাপ্পি হত্যা মামলায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও গুলি উদ্ধার সীতাকুণ্ডে দুর্ধর্ষ ডাকাতি, চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে ২০ লাখ টাকা লুট সীতাকুণ্ডের বৌদ্ধ পুকুরে ভেসে উঠল পচাগলা মরদেহ, এলাকায় চাঞ্চল্য যুবকল্যাণ তহবিলের অনুদান পেল ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’,সমাজ উন্নয়নে নতুন প্রেরণা সীতাকুণ্ডে জরাজীর্ণ সোনাইছড়ি সড়ক, চরম দুর্ভোগে হাজার হাজার বাসিন্দা সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু দুর্বৃত্তদের গুলিতে সীতাকুণ্ডে এক যুবক নিহত, আহত ১ সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব, পাড়ায় পাড়ায় সাজসাজ রব সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান সীতাকুণ্ডে সরকারি সড়ক দখল করে বাড়ি নির্মাণ, স্থানীয়দের ক্ষোভ

ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ডের লতিফপুরে শুরু হলো বিশেষ ক্রাশ প্রোগ্রাম

পোস্টকার্ড ডেস্ক ।। / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও মশক নিধনের লক্ষে সীতাকুণ্ড উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশেষ জনসচেতনতামূলক ক্রাশ প্রোগ্রাম। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর স্কুলের সামনে থেকে এই পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, ডেঙ্গুর মতো মারাত্মক রোগ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে হলে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলেই চলবে না, বরং দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে পরিচ্ছন্নতা অভিযানে সম্পৃক্ত হতে হবে। তিনি আরও বলেন, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার, তাই নিজ নিজ বাড়িঘর ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষ জোর দিতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু আতঙ্ক দেখা দেয়। জনগণের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং জনসচেতনতা তৈরি করতে এই ক্রাশ প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সলিমপুরসহ উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে মশার ওষুধ ছিটানো, ঝোপঝাড় পরিষ্কার করা এবং লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই ক্রাশ প্রোগ্রাম পর্যায়ক্রমে সীতাকুণ্ডের অন্যান্য ইউনিয়ন ও পৌরসভাগুলোতেও পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..