• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফুটপাতের মাঝখানেই মৃত্যুর ফাঁদ, ঝুঁকিপূর্ণ সাইনবোর্ডে মারাত্মক দুর্ঘটনার শঙ্কায় ক্ষুব্ধ সীতাকুণ্ডবাসী সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে এক তরুণের ট্র্যাজিক পরিণতি সীতাকুণ্ডে ডেঙ্গুর থাবায় প্রাণ গেল ৪ বছরের শিশুর, ১৬ দিনে মৃত্যু ৫: আতঙ্কে সোনাইছড়ি ও পুরো উপজেলা সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ২১ লাখ টাকার সার জব্দ, আটক ২ সীতাকুণ্ডে বাসযাত্রীর কাছ থেকে ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার স্ক্র্যাপ লোহা চুরি ঠেকাতে হটস্পট চিহ্নিত করে বিশেষ অভিযানের ঘোষণা চট্টগ্রাম এসপির সীতাকুণ্ডে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, খাজা কালু শাহ হেফজখানার ৫ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য সীতাকুণ্ডে বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের সন্ধানে দিশেহারা বাবা সীতাকুণ্ডে গাছকে পিকআপের ধাক্কা, ৩ জন গুরুতর আহত সীতাকুণ্ডে আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা পরিদর্শনে নূরানী বোর্ডের প্রশিক্ষক

সীতাকুণ্ডে ডেঙ্গুর থাবায় প্রাণ গেল ৪ বছরের শিশুর, ১৬ দিনে মৃত্যু ৫: আতঙ্কে সোনাইছড়ি ও পুরো উপজেলা

পোস্টকার্ড ডেস্ক ।। / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। সোনাইছড়ি ইউনিয়নে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার নামের মাত্র ৪ বছর বয়সী আরও এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আশঙ্কাজনক অবস্থায় ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত লামিয়া সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া দরগার পশ্চিম পাশের ভূঁইয়া বাড়ির মৃত মো. ইমাম হোসেন ইমনের মেয়ে। এই নিয়ে গত ১৬ দিনের ব্যবধানে সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের করুণ প্রাণহানি ঘটল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত চার দিন ধরে তীব্র জ্বরে ভুগছিল শিশু লামিয়া। আজ স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্তের পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। এরপর তড়িঘড়ি করে তাকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই শিশুটির শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

লামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শোভন ভৌমিক জানান, এ নিয়ে কেবল তাঁর সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ এলাকাতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে গত সপ্তাহ থেকেই তাঁরা ঝটিকা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন এবং আজ ফগার মেশিনের মাধ্যমে মশকনিধন ওষুধ ছিটানো হয়েছে। জনসচেতনতা ছাড়া এই মহামারি রোধ সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, আগামীকাল শুক্রবার ইউনিয়নের প্রতিটি মসজিদে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক প্রচারণা চালানো হবে এবং শনিবার থেকে শুরু হবে ব্যাপক ক্র্যাশ প্রোগ্রাম।

উল্লেখ্য, সীতাকুণ্ডে ডেঙ্গুর আক্রমণে মৃত্যুর মিছিল থামছেই না। এর আগে গত ৮ সেপ্টেম্বর সোনাইছড়ির ফুলতলা গ্রামে ৪ বছরের শিশু মো. মোজাহিদুল ইসলাম ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়। এর ঠিক এক সপ্তাহ পর ১৫ সেপ্টেম্বর ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলি গ্রামে মো. রাফসান (২৪) নামের এক তরুণ এবং তার দুদিন পর ১৭ সেপ্টেম্বর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার ৫ বছরের শিশু সিরাজুম মুনিরা প্রাণ হারায়। এছাড়া গতকাল মঙ্গলবার সোনাইছড়ির কাজলীপাড়া এলাকার ১৭ বছরের কিশোর কোরবান আলী রিফাতের মৃত্যু হয়। একের পর এক শিশু ও তরুণের অকাল মৃত্যুতে সীতাকুণ্ডজুড়ে বর্তমানে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..