• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মঙ্গলবার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী: জে এম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শনের প্রস্তুতি, সিএমপির কড়া নিরাপত্তা সাউদার্ন ইউনিভার্সিটিতে খাদ্য অপচয় রোধ ও পুষ্টিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত সীতাকুণ্ডে ফকিরহাট ফকির সংযোগ সড়কে দুর্ভোগ চরমে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সীতাকুণ্ডে যুবদলকর্মী বাপ্পি হত্যা মামলায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও গুলি উদ্ধার সীতাকুণ্ডে দুর্ধর্ষ ডাকাতি, চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে ২০ লাখ টাকা লুট সীতাকুণ্ডের বৌদ্ধ পুকুরে ভেসে উঠল পচাগলা মরদেহ, এলাকায় চাঞ্চল্য যুবকল্যাণ তহবিলের অনুদান পেল ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’,সমাজ উন্নয়নে নতুন প্রেরণা সীতাকুণ্ডে জরাজীর্ণ সোনাইছড়ি সড়ক, চরম দুর্ভোগে হাজার হাজার বাসিন্দা সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু দুর্বৃত্তদের গুলিতে সীতাকুণ্ডে এক যুবক নিহত, আহত ১

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, নতুন দর আজ থেকে কার্যকর

পোস্টকার্ড ডেস্ক ।। / ৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও লোকসানের চাপ সামাল দিতে চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। গতকাল রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আজ সোমবার থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

নতুন দামের চিত্র:

  • ডিজেল: প্রতি লিটার ১৩৫ টাকা (আগে ১১৫ টাকা)

  • কেরোসিন: প্রতি লিটার ১৫৫ টাকা (আগে ১৩৫ টাকা)

  • অকটেল: প্রতি লিটার ১৬৫ টাকা (আগে ১৪৫ টাকা)

  • পেট্রোল: প্রতি লিটার ১৬০ টাকা (আগে ১৪০ টাকা)

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসির ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। শুধু ডিজেলেই লিটারপ্রতি প্রায় ৮৯ টাকা (দৈনিক প্রায় ১০৯ কোটি টাকা) লোকসান গুনছে বিপিসি। এই দামবৃদ্ধির ফলে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে সরকারের ধারণা। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দামের ব্যবধান কমানো ও পাচার রোধ, এলএনজি খাতে ভর্তুকি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির ব্যয় মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে ২০২৪ সাল থেকে বাংলাদেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাসিক মূল্য সমন্বয় চালু রয়েছে।

গেজেটের তথ্য অনুযায়ী, শোধনাগার থেকে খালাস মূল্য (কর-উত্তর) ডিজেলে ১২৩.৫৮ টাকা, কেরোসিনে ১৪3.৭৮ টাকা, অকটেনে ১৪৯.৭৮ টাকা এবং পেট্রോളে ১৪৪.৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ভ্যাট, শুল্ক, বিপণন কোম্পানির মার্জিন ও উন্নয়ন তহবিল যুক্ত করে স্থাপনা কেন্দ্র মূল্য দাঁড়ায় ডিজেলে ১৩০.১৩ টাকা, কেরোসিনে ১৫০.৮২ টাকা, অকটেনে ১৫৭.১২ টাকা এবং পেট্রോളে ১৫২.২৩ টাকা। এর সঙ্গে ডিপো থেকে ৪০ কিলোমিটারের মধ্যে স্থানীয় পরিবহন খরচ ১.১৬ টাকা এবং ডিলার ও এজেন্ট কমিশন (ডিজেলে ৩.৭১ টাকা, কেরোসিনে ৩.০২ টাকা, অকটেনে ৬.৭২ টাকা ও পেট্রോളে ৬.৬১ টাকা) যোগ করে ভোক্তা দাম চূড়ান্ত করা হয়। ৪০ কিলোমিটারের বেশি দূরত্বে পরিবহনের ভাড়া ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী কার্যকর হবে।

চলতি বছরে এর আগে জুনে এবং ১৮ এপ্রিল যুদ্ধজনিত সংকটের সময় দাম বাড়ানো হয়েছিল। মার্চের তুলনামূলক চিত্রে নতুন দামে ডিজেল ৩৫ টাকা, অকটেন ৪৫ টাকা, পেট্রোল ৪৪ টাকা এবং কেরোসিন ৪৩ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

খালেদ / পোস্টকার্ড ;   


এই ক্যাটাগরীর আরো খবর..