• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কারাবন্দী পুরস্কারপ্রাপ্ত কৃষক আইয়ুবের পাশে সীতাকুণ্ড কৃষি অফিস জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪ সীতাকুণ্ডে অজ্ঞাতনামা গৃহবধূর লাশ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহ ডিপি ওয়ার্ল্ডের হাতে নিউমুরিং কনটেইনার টার্মিনাল: ১৫ বছরের চুক্তি সই, রাজধানীজুড়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৩ কোটি ৫৩ লাখ টাকার বিআরটিএ’র আর্থিক সহায়তা সীতাকুণ্ডে উপকূলে অর্ধগলিত শিশুর লাশ, গাউছিয়া কমিটির সহায়তায় উদ্ধার সীতাকুণ্ডে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু সীতাকুণ্ডে শিক্ষক সংকটে স্থবির মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যক্রম, প্রধান শিক্ষক নেই একাধিক প্রতিষ্টানে সার পাচার আটকাতে গিয়ে চাঁদাবাজির মিথ্যা মামলায় কারাগারে কৃষক ফেরদৌস স্টিলে ১০ শ্রমিকের মৃত্যু, বিচার ও পুনর্বাসন নিয়ে প্রশ্নবিদ্ধ নীরবতা!

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান ইদ্রিস মিয়া

পোস্টকার্ড ডেস্ক ।। / ১০০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম ওয়াসা’র তিন বছরের মেয়াদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইনের ৭(১) ধারা অনুযায়ী ইদ্রিস মিয়াকে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ইদ্রিস মিয়া ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে গঠিত ৫৪ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য গত জুন মাসে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়াত হোসেনকে এক বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান পদে এবং গত জুলাই মাসে বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..