• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মীরসরাইয়ে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর নতুন কমিটি ঘোষণা লাভ-লোকসানের শঙ্কা নিয়ে সীতাকুণ্ডে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক স্মার্টফোনের কুইজে ফ্রিতে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন, তীব্র ক্ষোভ ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি মীরসরাইয়ে তথ্য কমিশনারের সভা অনুষ্ঠিত, জনগণের তথ্য অধিকার নিশ্চিতের তাগিদ শতবর্ষের ফিশারিঘাট, ভোরেই কোটি কোটি টাকার মাছ বাণিজ্য আর্টিলারির সুবর্ণজয়ন্তীতে যুগোপযোগী প্রশিক্ষণের ওপর সেনাপ্রধানের জোর আইআইইউসি শিক্ষার্থী মাইশা হত্যা, ঘাতক লরি চালক রিয়াজ গ্রেফতার ক্যাপ্টেন তাহসিফের মৃত্যু, প্রেমিকার মুখ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মিরসরাইয়ে যুবদল নেতা বহিষ্কৃত, সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ

আইআইইউসি শিক্ষার্থী মাইশা হত্যা, ঘাতক লরি চালক রিয়াজ গ্রেফতার

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুসফিরাত সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার প্রধান আসামি ও ঘাতক লরি চালক মোঃ রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের আইআইইউসি সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি লরির ধাক্কায় যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মিনিবাসের নিচে চাপা পড়ে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশা মুসফিরাত।
সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর পর পরই ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। ন্যায়বিচারের দাবিতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং সংলগ্ন রেলপথ অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধ চলায় চট্টগ্রামমুখী ও ঢাকামুখী যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরবর্তীতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং চালককে দ্রুততম সময়ে গ্রেফতারসহ শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবি পূরণের আশ্বাস দেন। পুলিশ সুপারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করে নেন।
শিক্ষার্থীদের দাবির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ ঘাতক লরি চালককে শনাক্ত ও গ্রেফতারের জন্য প্রযুক্তির সাহায্য নিয়ে অভিযান জোরদার করে। ঘটনার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল নোয়াখালী সদর থানার বাটিরটেক গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে অভিযুক্ত চালক মোঃ রিয়াজ উদ্দিন (৩২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত রিয়াজের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা রজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
খালেদ  / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..