• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের শিশু ও নারী কল্যাণ সম্পাদক হলেন কামরুন নাহার পারভীন কর্মক্ষেত্রে যৌন হয়রানি: শুধু শারীরিক স্পর্শ নয়, বদলেছে হয়রানির ধরন ও আইনি পরিধি ডেঙ্গুর ভয়াবহতায় সীতাকুণ্ড ‘হটস্পট’ ঘোষণা, ৭ দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু অস্থায়ী ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের স্থায়ী ঠিকানায় মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তুকির সার পাচারের মহোৎসব, বিপাকে কৃষক কম্বোডিয়ান প্রেমিকাকে বিয়ের জন্য সকালে প্যারোলে মুক্তি,রাতে ফের কারাগারে গ্যাংস্টার মাইনপাল চট্টগ্রামের বাকলিয়ায় তুলাতলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭টি কাপড়ের দোকান পুড়ে ছাই ইতিহাসের কষাঘাত পেরিয়ে পবিত্র কাবার পথচলা মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা কমানোর ৪টি গুরুত্বপূর্ণ আমল নাটোরে শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগ,পুলিশ কনস্টেবল ও তাঁর স্ত্রী কারাগারে

অস্থায়ী ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের স্থায়ী ঠিকানায় মেরিটাইম ইউনিভার্সিটি

বিশেষ প্রতিবেদক ।। / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৪ বছর পর চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল সেমিস্টারের প্রথম সপ্তাহ থেকেই চট্টগ্রামের বাকলিয়ার হামিদচরে নির্মিত স্থায়ী ক্যাম্পাসে স্নাতক পর্যায়ের সব ক্লাস এবং ওই সেমিস্টারে নতুন ভর্তি হওয়া মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমসংক্রান্ত এক নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। মেরিটাইম বিষয়ে উচ্চশিক্ষার জন্য দেশের প্রথম বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। একই সময়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী বাকলিয়ার হামিদচরে প্রায় ১০৬ দশমিক ৬ একর জমির উপর বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম শুরু হয়। তবে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজ শেষ না হওয়ায় এতদিন ঢাকার পল্লবী, মিরপুর–১২–এর অস্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী, স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুসারে ২০২৭ সালের এপ্রিল সেমিস্টারের শুরু থেকে স্নাতক পর্যায়ের সব শ্রেণির পাঠদান চট্টগ্রাম ক্যাম্পাসে হবে। একই সঙ্গে ওই সেমিস্টারে নতুন ভর্তি হওয়া মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসও সেখানে শুরু হবে। তবে এপ্রিল–২০২৭ সেমিস্টারে মাস্টার্স প্রোগ্রামে ইতোমধ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্লাস আগের মতোই ঢাকার মিরপুর–১২–এর অস্থায়ী ক্যাম্পাসে চলবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দেশের নীল অর্থনীতি বা ‘ব্লু ইকোনমি’র সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে মেরিটাইম বিষয়ে উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এখান থেকে মেরিন অফিসার ক্যাডেটদের আন্তর্জাতিক মানসম্পন্ন ‘ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স’ ডিগ্রি প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রের তথ্য মতে, প্রতিষ্ঠার পর এটি এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে।

এদিকে ঢাকার মিরপুরের অস্থায়ী ক্যাম্পাস থেকে চট্টগ্রামের হামিদচরের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থানান্তরের লক্ষ্যে ‘ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কমিটি বর্তমানে সামগ্রিক কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করছে। ২০২৭ সালের এপ্রিল সেমিস্টারে নির্ধারিত সময়ে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে শ্রেণিকক্ষ ও অফিসকক্ষের প্রয়োজনীয় সামগ্রী, জনবল এবং স্থায়ী সম্পদ স্থানান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কমিটি সরেজমিনে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে স্থানান্তর কার্যক্রমের বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। এর মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম ও আসবাবপত্র স্থানান্তর এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের সুপারিশসহ সংশ্লিষ্ট কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কথা রয়েছে।

স্থানান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশ পাঠানো হয়েছে। এতে প্রতিটি অনুষদকে একজন করে ফোকাল পয়েন্ট নির্ধারণ করে তাঁর নাম ও মোবাইল নম্বর দিতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অনুষদ ও দপ্তরগুলোকে আগামী ৪ অক্টোবরের মধ্যে বিস্তারিত পরিকল্পনা ও মতামত ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটির কাছে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের এপ্রিল থেকেই চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে নতুন অধ্যায় শুরু হবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির। দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর স্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু হওয়ার খবরে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ খুলছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..