• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে সবজি চাষের ক্ষতি পুষিয়ে সোনালি আখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন না ফেরার শর্তে পুলিশ পাহারায় চুয়েট ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য সীতাকুণ্ডের হত্যা মামলার পলাতক আসামি ফটিকছড়িতে গ্রেপ্তার সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সম্পন্ন, ইউপি প্রার্থীর নাম ঘোষণা সীতাকুণ্ডে ৭ টন ইলিশ জব্দ ও পৌনে ৪ লাখ টাকা জরিমানা, ধ্বংস ১ লাখ মিটার জাল নতুন ভিসি প্রত্যাখ্যান চুয়েটে: অবরুদ্ধ উপাচার্য, সর্বাত্মক অসহযোগের ঘোষণা সীতাকুণ্ডে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কনে ৪ শিক্ষার্থীদের সাফল্য সীতাকুণ্ডে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান আদর্শ ছাত্র ও যুব সমাজ’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,৩০ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা লুট

নতুন ভিসি প্রত্যাখ্যান চুয়েটে: অবরুদ্ধ উপাচার্য, সর্বাত্মক অসহযোগের ঘোষণা

পোস্টকার্ড প্রতিনিধি, চুয়েট ।। / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে প্রত্যাখ্যান করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। উপাচার্য ভবনের লোহার গ্রিলের বাইরে ‘প্রত্যাখ্যান প্রত্যাখ্যান, নতুন ভিসি প্রত্যাখ্যান’ স্লোগানে মুখর আন্দোলনরত শিক্ষার্থীরা। একপর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভবনের তালা লাগিয়ে দিলে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন নতুন ভিসি। অন্যদিকে চুয়েটের শিক্ষক সমিতি, অফিসার্স সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালনের ঘোষণা দিয়েছে।

গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে চুয়েট পরিবার তাকে মেনে না নেওয়ায় চট্টগ্রাম পৌঁছালেও এতদিন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের টানা আন্দোলনের মুখে তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। অনলাইনে যোগদানের আনুষ্ঠানিকতা সেরে চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করছিলেন তিনি। পরে সোমবার সকালে আন্দোলনকারীদের অনুপস্থিতির সুযোগে চুয়েট ছাত্রদলের সাবেক ও বর্তমান কয়েকজন নেতাকে সাথে নিয়ে তিনি চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন এবং ভবনের তালা ভেঙে নিজ কার্যালয়ে বসেন।

খবর পেয়ে শিক্ষার্থীরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে নতুন করে ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিদ্যুৎ সংযোগ কেটে দেন। এতে নতুন উপাচার্য নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে চুয়েট শিক্ষক সমিতি, অফিসার্স সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনের নেতারা এক যৌথ জরুরি সভায় মিলিত হন। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে নেতারা জানান, বহিরাগতদের সহায়তায় ভিসির জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশের ঘটনা তারা ধিক্কারের সাথে প্রত্যাখ্যান করছেন। উদ্ভূত কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায়ভার নতুন উপাচার্যকেই নিতে হবে। একই সাথে সংকট নিরসনে দ্রুত সরকারের হস্তক্ষেপ দাবি করে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আহসানউল্লাহ জানান, দাবি না মানা পর্যন্ত চুয়েট পরিবার সর্বাত্মক কর্মবিরতি ও অসহযোগ আন্দোলন চালিয়ে যাবে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..