সীতাকুণ্ড উপজেলা পর্যায়ে মাদ্রাসা বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছে যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইসমত আরা জানান এবার শিক্ষা সপ্তাহে আমরা বিভিন্ন ক্যাটাগরীতে প্রতিযোগিতার আয়োজন করেছি। তার মধ্য মাদ্রাসা গ্রুপে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছে যুবাইদিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি আরও জানান শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান,উপকরণ ব্যবহার, প্রশ্নপত্র প্রনয়ন, ব্যক্তিত্ব, প্রযুক্তি ব্যবহার, পেশাগত সৃজনশীল প্রকাশনা, দক্ষ আর্থিক শৃঙ্খলা, শ্রেণি কার্যক্রম পরিচালনাসহ মোট ১২টি কার্যক্রমের উপর মূল্যায়ণ করে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে থাকে।
যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির জানান এবারে জাতীয় শিক্ষা সপ্তাহে আমাদের প্রতিষ্ঠানের গণিত শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি পাঠদানের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কর্যাক্রমে খুব পারদর্শি। তিনি মাদ্রাসার শিক্ষা সফর,সাংস্কৃতিক.ক্রিড়া অনুষ্ঠান ও দিবস সমুহ পালনে অগ্রনি ভূমিকা পালন করেন। তিনি পিটিএ কমিটির সেক্রেটারী ও মাদ্রাসা গভর্নিং বোডির শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি একজন মিডিয়া কর্মী ও সামাজিক ব্যক্তিত্ব।
অভিনন্দন – মোঃ জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় যুবাইদিয়া মাদ্রাসার গভিনির্ং বডি, শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তাছাড়া অভিনন্দন জানিয়েছেন সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক আমার দেশ প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম, সদস্য সচিব ইনকিলাব প্রতিনিধি মোঃ সুলাইমান মেহেদীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। আরও অভিনন্দন জানিয়েছে সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ।
খালেদ / পোস্টকার্ড ;




















