• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে ‘সুখী গ্রামে’ ক্যান্সার রোগীদের জন্য দুদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত আট ঘণ্টায় এক লাখ বৃক্ষরোপণ করে অনন্য রেকর্ড গড়ল চট্টগ্রাম জেলা প্রশাসন সীতাকুণ্ডে কুমিরা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা এম সামছুদ্দোহা সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে শিশুসহ ৬ যাত্রী নিহত, আহত ৭ চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে নিহত ৫, আহত ৯ এক দিনে এক লাখ গাছ রোপণ, ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন চট্টগ্রামের ডিসি জীবন থাকতে যে ভুলগুলো শুধরে নেওয়া জরুরি. তওবা কবুল না হওয়ার সময়সমূহ সীতাকুণ্ডে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির একগুচ্ছ সেবা কার্যক্রম অনুষ্ঠিত আবারো যৌতুকের বলি , প্রাণ গেল ৯ মাসের অন্তঃসত্ত্বা তানিয়ার! মাত্র তিন বছরের মাথায় যৌতুকের বলি গৃহবধূ আঁখি, প্রয়োজন পারিবারিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন

সীতাকুণ্ডে ‘সুখী গ্রামে’ ক্যান্সার রোগীদের জন্য দুদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।। / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘সুখী গ্রাম’ উদ্যোগের আওতায় দুদিনব্যাপী বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যান্সার রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং মানসিক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

গ্রামীণ হেলথটেক লিমিটেডের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’-এর মাধ্যমে আয়োজিত এ কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে অনলাইনে সংযুক্ত হয়ে রোগীরা চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পান। ক্যান্সারের দীর্ঘমেয়াদি চিকিৎসা, রোগ নিয়ে অনিশ্চয়তা, উদ্বেগ, একাকিত্ব ও সামাজিক চাপ মোকাবিলায় রোগীদের মানসিক সহায়তা প্রদানের বিষয়টিও এ উদ্যোগে গুরুত্ব পায়।

এই সময় ক্যান্সার সেবার ডিজিটাল সম্প্রসারণ ও মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব’ শীর্ষক আলোচনায় গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ অব রিসার্চ, অ্যানালিটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ডা. হোসাইন মোঃ আল-আমিন ক্যান্সার চিকিৎসায় সমন্বিত স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, ক্যান্সার রোগীদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের সহযোগিতা বৃদ্ধি এবং নিয়মিত চিকিৎসা ও ফলোআপের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় বক্তারা বলেন, ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায় শুধু শারীরিক সমস্যা নিরাময়ের দিকে নজর দিলেই যথেষ্ট নয়। রোগীর ভয়, উদ্বেগ, হতাশা ও মানসিক চাপ মোকাবিলায় প্রয়োজন যথাযথ পরামর্শ, সহমর্মিতা ও ধারাবাহিক সহায়তা। রোগীর মানসিক সুস্থতা তাঁর চিকিৎসা গ্রহণের অভিজ্ঞতা ও সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‘সুখী গ্রাম’-এর ডিজিটাল স্বাস্থ্যসেবা মডেলের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং ধারাবাহিক ফলোআপ সেবার সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ ব্যবস্থার মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ সহজতর করার লক্ষ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ টেকনোলজি অ্যান্ড চিফ বিজনেস অফিসার মোঃ সোলায়মান রাসেল, চিফ অপারেটিং অফিসার রোকেয়া সুলতানা, OPCA-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, সীতাকুণ্ড হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ও পি.এইচ.টি. সেন্টারের তত্ত্বাবধায়ক শহিদুল্লাহ মানিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ফুরকান আবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজমুল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার সভাপতি কাউসার আহমেদ সরোয়ারী। সমাপনী বক্তব্য দেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ড. আহমেদ আরমান সিদ্দিকী।

আয়োজনে ক্যান্সার রোগীদের জন্য সহজলভ্য ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবার সম্প্রসারণ এবং মানবিক সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকদের প্রত্যাশা, ডিজিটাল প্রযুক্তি, স্থানীয় স্বাস্থ্যকর্মী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ‘সুখী গ্রাম’ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে।

ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক প্রশান্তি, পারিবারিক সহযোগিতা, সামাজিক মর্যাদা ও নিরবচ্ছিন্ন যত্ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে এ উদ্যোগের মূল উদ্দেশ্য তুলে ধরা হয়।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..