০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মনোনয়ন পাচ্ছেন আসলাম চৌধুরী, অনুসারীদের বাঁধভাঙা উল্লাস

অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী

অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ-আংশিক পাহাড়তলী) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেতে যাচ্ছেন লায়ন আসলাম চৌধুরী।

এই আসনে কাজী সালাহউদ্দিনকে পরিবর্তন করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দিচ্ছে বিএনপির স্থায়ী কমিটি বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, ‘সীতাকুণ্ডের মাটি ও মানুষের সাথে আসলাম চৌধুরীর নাম জড়িত। এখানে অন্য কোন প্রার্থী ধানের শীষ প্রতীকের সমর্থকরা কোনভাবে মেনে নিবে না। ৩ নভেম্বর একজনকে বিএনপি দলীয় মনোনয়ন দেয়। এর পর থেকে আসলাম চৌধুরীর অনুসারীরা সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ মিছিল সমাবেশসহ নানা রকম কর্মসূচি পালন করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ আমরা সীতাকুণ্ডবাসী আমাদের নয়নমনি আসলাম চৌধুরীকে দল মূল্যায়ন করেছে। আমরাও ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে দলের এই মূল্যায়নের প্রতিদান দেব।

গতকাল শনিবার সকালে গুলশানস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীদের এক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সংবাদটি গতকাল সকালে জানাজানি হওয়ার পর আসলাম চৌধুরীর অনুসারীরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরগরম হয়ে ওঠে। আবার কেউ কেউ আনন্দে আত্মহারা হয়ে মিষ্টি বিতরণ করেন। তবে আসলাম চৌধুরীর পক্ষ থেকে সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দেয়া হয়।

এদিকে কাজী সালাহউদ্দিন মনোনয়ন পাওয়ার প্রায় এক মাস সতের দিন পর মনোনয়ন বঞ্চিত হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘আসলাম ভাই যোগ্য প্রার্থী। তারপরও দল যেহেতু কাজী সালাহউদ্দিন ভাইকে মনোনয়ন দিয়েছে আমরা ধানের শীষ প্রতীকের কারণে গণসংযোগ ও মিটিং সমাবেশ করেছি। ৩ নভেম্বর থেকে আজ পর্যন্ত প্রায় এক মাস সতের দিন আমরা সালাউদ্দিন ভাইয়ের সাথে গণসংযোগ করে আসছি। মন খারাপ একটু থাকলেও ধানের শীষ প্রতীকের প্রার্থীকে আমাদের বিজয় করতে হবে।’

জানা যায়, বিএনপির এই সভায় সকল সংসদ সদস্য প্রার্থীদের অংশগ্রহণের জন্য বলা হলেও কাজী সালাহউদ্দিনকে জানানো হয়নি কোন কিছু। কাজী সালাহউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে এই সভায় অংশগ্রহণের জন্য বলা হয়।

গত ৩ নভেম্বর বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সীতাকুণ্ড উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাহউদ্দিনের নাম ঘোষণা করা হয়। এরপর থেকে এই আসনের মনোনয়ন প্রত্যাশী আসলাম চৌধুরীর অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে আসছেন। ওই রাতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ প্রতিদিন নানা রকম কর্মসূচি পালন করে আসছিল।

খালেদ / পোস্টকার্ড;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

সীতাকুণ্ডে মনোনয়ন পাচ্ছেন আসলাম চৌধুরী, অনুসারীদের বাঁধভাঙা উল্লাস

প্রকাশিত হয়েছে: ০৫:৩৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫