০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা চাইতেই হামলা, সীতাকুণ্ডে সংখ্যালঘু পরিবারের গুরুতর আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে এক সংখ্যালঘু পরিবারের তিন সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানা গেছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরা রেলস্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে বসবাসরত সাবেক রেল কর্মচারীর বিধবা কন্যা স্বপ্না রানী নাথ গতকাল সন্ধ্যায় প্রতিবেশী মামুন ও নুরুল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে যান। এ সময় অভিযুক্তদের পরিবারের সদস্যরা একত্রিত হয়ে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ছুরি ও কিরিচ দিয়ে স্বপ্না রানীর ছেলে জয় চন্দ্র নাথের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী জয়ন্তী রানী নাথকেও আঘাত করা হয়। পরে স্বপ্না রানী নাথ নিজেও হামলার শিকার হন এবং তার দুই হাত গুরুতর জখম হয়। এ সময় স্থানীয়রা দ্রুত 

আহত জয় চন্দ্র নাথ (২২), তার স্ত্রী জয়ন্তী রানী নাথ (১৯) এবং মা স্বপ্না রানী নাথকে চমেক হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা জানিয়েছেন, জয় চন্দ্র নাথের অবস্থা সংকটাপন্ন।

এলাকাবাসীর অভিযোগ, হামলায় জড়িতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তারা কুমিরা রেল কোয়ার্টার এলাকাকে মাদকের আখড়ায় পরিণত করেছে বলেও দাবি করেন স্থানীয়রা।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্তদের আটক বা দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এতে অপরাধীদের উৎসাহিত করা হচ্ছে।

ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তা এসআই কামরুজ্জামান জানান, এলাকাবাসীর ফোন পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং ভুক্তভোগীদের থানায় মামলা করার পরামর্শ দেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে কুমিরা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হামলাকারীদের ভয়ে আহত পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গেও কথা বলতে অনীহা প্রকাশ করছেন।

এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, মাদক ব্যবসা বন্ধ এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

খালেদ / পোস্টকার্ড;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

পাওনা টাকা চাইতেই হামলা, সীতাকুণ্ডে সংখ্যালঘু পরিবারের গুরুতর আহত ৩

প্রকাশিত হয়েছে: ০১:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬