• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে টিসিবির নতুন ডিলার নিয়োগে অনিশ্চয়তা সীতাকুণ্ডে বাঁশ রাখা নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে জখম, অভিযুক্তের বাড়িতে আগুন জঙ্গল সলিমপুরে কঠোর অবস্থানে পুলিশ: ডিআইজি শামসুল হক লাল শাপলার গালিচায় সেজেছে জৈন্তাপুরের ডিবির হাওর মীরসরাইয়ে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও এমপিকে সংবর্ধনা মীরসরাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন মিরসরাইয়ে ৪০ লাখ টাকার চোরাচালানের চায়না কাপড়সহ আটক ১ সীতাকুণ্ডে নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লরিচাপায় কর্মচারী নিহত চকলেটের প্রলোভনে সীতাকুণ্ডে স্কুলছাত্রী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লরিচাপায় কর্মচারী নিহত

পোস্টকার্ড ডেস্ক ।। / ৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লরির চাকায় পিষ্ট হয়ে শহিদুল আজম চৌধুরী (৫৫) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অবস্থিত ডিপোর ভেতরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল আজম চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনগরী এলাকার মো. মফজল আহমদ চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএম কনটেইনার ডিপোতে ‘স্কেল এক্সিকিউটিভ’ পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও ডিপো সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ডিপোর ভেতরে দায়িত্ব পালনকালে মুঠোফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন শহিদুল আজম। এ সময় অসাবধানতাবশত একটি লরির চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় শহিদুল আজমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ডিপোর ভেতরে ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ৪ জুন রাতে সীতাকুণ্ডের এই বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ট্র্যাজেডিতে ফায়ার সার্ভিসের ১৩ কর্মীসহ অন্তত ৫১ জন প্রাণ হারিয়েছিলেন এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..