• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে টিসিবির নতুন ডিলার নিয়োগে অনিশ্চয়তা সীতাকুণ্ডে বাঁশ রাখা নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে জখম, অভিযুক্তের বাড়িতে আগুন জঙ্গল সলিমপুরে কঠোর অবস্থানে পুলিশ: ডিআইজি শামসুল হক লাল শাপলার গালিচায় সেজেছে জৈন্তাপুরের ডিবির হাওর মীরসরাইয়ে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও এমপিকে সংবর্ধনা মীরসরাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন মিরসরাইয়ে ৪০ লাখ টাকার চোরাচালানের চায়না কাপড়সহ আটক ১ সীতাকুণ্ডে নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লরিচাপায় কর্মচারী নিহত চকলেটের প্রলোভনে সীতাকুণ্ডে স্কুলছাত্রী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ডে বাঁশ রাখা নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে জখম, অভিযুক্তের বাড়িতে আগুন

সীতাকুণ্ড প্রতিনিধি ।। / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশ রাখাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী অভিযুক্তদের ওপর চড়াও হয়ে গণপিটুনি দেয় এবং তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। গত বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএম গেট এলাকার সানমার কলোনিতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা মো. নূর ইসলাম, মো. আনোয়ার ও মো. নজরুল ইসলাম। তাদের মধ্যে মো. আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সানমার কলোনিতে নির্মাণকাজের বাঁশ রাখাকে কেন্দ্র করে মো. আলম নামের এক ব্যক্তির সঙ্গে প্রতিবেশী নূর ইসলাম, আনোয়ার ও নজরুল ইসলামের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলম ও তার ছেলে মো. মাসুমসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ওই তিনজনের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

এদিকে তিনজনকে কুপিয়ে জখম করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা একত্রিত হয়ে আলমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় জনরোষ থেকে বাঁচতে অভিযুক্তের ছেলে মাসুম বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা আলম ও তার ছেলে মাসুমকে গণপিটুনি দিয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় বাসিন্দা মো. মাসুদ পারভেজ জানান, সামান্য বাঁশ রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। এর জের ধরে আলম ও তার ছেলে মিলে প্রতিবেশী তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আলমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নির্মাণসামগ্রী রাখা নিয়ে বিরোধের জেরে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক দুইজনকে হেফাজতে নেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় লিখিত অভিযোগ ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..