• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে টিসিবির নতুন ডিলার নিয়োগে অনিশ্চয়তা সীতাকুণ্ডে বাঁশ রাখা নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে জখম, অভিযুক্তের বাড়িতে আগুন জঙ্গল সলিমপুরে কঠোর অবস্থানে পুলিশ: ডিআইজি শামসুল হক লাল শাপলার গালিচায় সেজেছে জৈন্তাপুরের ডিবির হাওর মীরসরাইয়ে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও এমপিকে সংবর্ধনা মীরসরাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন মিরসরাইয়ে ৪০ লাখ টাকার চোরাচালানের চায়না কাপড়সহ আটক ১ সীতাকুণ্ডে নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লরিচাপায় কর্মচারী নিহত চকলেটের প্রলোভনে সীতাকুণ্ডে স্কুলছাত্রী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

মীরসরাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন

আনোয়ারুল হক নিজামী, মীরসরাই প্রতিনিধি,।। / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের মীরসরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে খামারিদের উদ্বুদ্ধকরণ, পশুচিকিৎসা সেবা ও আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা তৈরিতে এসব আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও বিপুলসংখ্যক খামারি অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দুধ, মাংস ও ডিমসহ প্রাণিসম্পদ উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টিচাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ সূত্রধর। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় এবং সফল খামারিদের মধ্যে ‘সাদা কালো সুইট’-এর স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খামারি ও তরুণ উদ্যোক্তাদের আরও এগিয়ে আসতে হবে। খামারিদের আধুনিক প্রশিক্ষণ, মানসম্মত চিকিৎসাসেবা, টিকাদান ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা সফল খামারিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাণিসম্পদ সপ্তাহের এমন আয়োজন মীরসরাইয়ের খামারিদের মাঝে নতুন উদ্দীপনা ও আগ্রহ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..