০২:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমরান চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম একাডেমির স্মরণ সন্ধ্যা আজ

এমরান চৌধুরী মৃত্যুতে চট্টগ্রাম একাডেমির স্মরণ সভা আজ

আজ ( ৬ ডিসেম্বর) শনিবার সন্ধ্যা ৫.৫৯টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্টিত হবে ।

উক্ত স্মরণসভায় উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম একাডেমির পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানিয়েছেন লেখক ও সাংবাদিক রাশেদ রউফ ।

উল্লেখ্য , শিশুসাহিত্যিক ও আলোর পাতা সম্পাদক এমরান চৌধুরী শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল করেন । গত ১ ডিসেম্বর ব্রেইন স্ট্রোক করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে এইচ.ডি.ইউতে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক সন্তান, ভাই-বোনসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান।

তিনি ১৯৫৯ সালের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার চন্দনাইশের পূর্ব কেশুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত কিছু উল্লেখযোগ্য বই হলো ‘থির দুপুরে বিজন পথে’ (ছড়া), ‘চিকন খোলার ভুত’ (গল্প), ‘ফাদার অব দ্য নেশন’ (প্রবন্ধ), এবং ‘গল্পে গল্পে মহানবী (সাঃ)’ (গল্প)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন লেখক ও সাংবাদিক রাশেদ রউফ, স্বকাল শিশুসাহিত্য সংসদের পরিচালক ও শিশুসাহিত্যিক অরুন শীল, ছড়াকার ও শিশু সাহিত্যিক আফম মোদাচ্ছের আলী, শিশুসাহিত্যিক শিবু কান্তি দাশ, শিশুসাহিত্যিক হাসনাত আমজাদসহ সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনেরা।

এছাড়াও তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ছড়াকার, লেখক ও সাংবাদিক পোস্টকার্ডবিডি.কম ( www.postcardbd.com ) প্রধান সম্পাদক খালেদ সরফুদ্দীন ও পোস্টকার্ডবিডি.কম পরিবার ।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

এমরান চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম একাডেমির স্মরণ সন্ধ্যা আজ

প্রকাশিত হয়েছে: ০৬:৪০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫