• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে চার মাসেই ধসে পড়ল অর্ধকোটি টাকার কাজের নালার দেয়াল বনায়ন ধ্বংস ও টিলা কেটে সমতল: সীতাকুণ্ডে প্রকাশ্যে পরিবেশবিধ্বংসী তাণ্ডব, উদাসীন কর্তৃপক্ষ বর্ণাঢ্য আয়োজনে রেডিসন ব্লুতে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু ক্রীড়া সংগঠক প্রফেসর শায়েস্তা খান তাঁর কর্মের মাঝেই বেঁচে থাকবেন : স্মরণসভায় বক্তারা আজ থেকে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প ছাদবাগানে মিষ্টি ফলের সফল চাষ, সীতাকুণ্ডে তাক লাগিয়েছেন লতিফপুরের জাহিদ সালমানকে না পেয়ে টাইগারে হামলা, নেপথ্যে লরেন্স বিষ্ণোই গ্যাং সীতাকুণ্ডে তরুণীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২, পলাতক ১ সীতাকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা, মা-মেয়ে নিহত মহানবমীতে উৎসবের আমেজ,কাল বিজয়া দশমীতে বিসর্জনের প্রস্তুতি

বর্ণাঢ্য আয়োজনে রেডিসন ব্লুতে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু

লাইফস্টাইল ডেস্ক ।। / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো ২০২৬’। বিবাহ, ফ্যাশন ও আধুনিক জীবনযাপনভিত্তিক দেশি-বিদেশি বৈচিত্র্যময় পণ্যের সমাহার নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে একই ছাদের নিচে মিলিত হয়েছেন স্বনামধন্য নারী উদ্যোক্তা, শীর্ষস্থানীয় ফ্যাশন ডিজাইনার, প্রতিষ্ঠিত নানা ব্র্যান্ড ও ক্রেতারা।

এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশন্সের (M&M Business Communications) সার্বিক ব্যবস্থাপনায় গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এক্সপোটি সর্বসাধারণ ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৭০ জন খ্যাতনামা নারী উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, গহনা বিশেষজ্ঞ, জুয়েলারি ও ফার্নিচার ব্র্যান্ড অংশ নিয়েছে। প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা বিয়ের এক্সক্লুসিভ পোশাক, লাইফস্টাইল পণ্য, আধুনিক ফ্যাশন সামগ্রী ও অলঙ্কার সরাসরি দেখার পাশাপাশি কেনাকাটার সুযোগ পাচ্ছেন।

উক্ত প্রদর্শনীতে অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে নিমালি, তানাশ, আমনা বাই খানস, পিঙ্কি প্রমিজ বাই নিতি, আনাকাহ, সেহর, স্যাফায়ার বাই সোচি, ড্যাজল বাই সোনিয়া, অপ্সরা ফ্যাশন হাউস, ক্লথ কো. এবং লা বুটিকসহ দেশের আরও বহু নামিদামি প্রতিষ্ঠান। এ ছাড়াও মেলায় দর্শনার্থীদের সুবিধার্থে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় স্টল ও বিশেষ ছাড়ের ব্যবস্থা।

আন্তর্জাতিক মানের এই আয়োজনে স্পন্সর ও পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান। এতে গোল্ড পার্টনার হিসেবে রয়েছে দেশের ঐতিহ্যবাহী ‘মুন্নু সিরামিক’, সিলভার পার্টনার ‘আমা কফি’, অফিশিয়াল মিডিয়া পার্টনার ‘দ্য ডেইলি স্টার’ এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে ‘ইনটেলজা’।

আয়োজক সংস্থা এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশন্সের কর্ণধার মানজুমা মুর্শেদ মেলার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানান, এই এক্সপোর মূল লক্ষ্য হলো উদীয়মান ও সফল নারী উদ্যোক্তাদের সঙ্গে সাধারণ ক্রেতাদের একটি সরাসরি মেলবন্ধন তৈরি করা। এই জাতীয় বিশ্বমানের প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসার প্রসার ঘটাতে পারবেন এবং ক্রেতাদের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি ও সুদৃঢ় ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন। তিনি চট্টগ্রামের সকল সর্বস্তরের মানুষকে এক্সপো ঘুরে দেখা এবং এক ছাদের নিচে বৈচিত্র্যময় কেনাকাটার এই চমৎকার সুযোগ গ্রহণ করার জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..