• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান আর নেই চমেক হাসপাতালে শয্যা সংকট, ২২শ শয্যার বিপরীতে সাড়ে চার হাজার রোগী! অপেক্ষার অবসান, ‘থ্রি ইডিয়টস ২’-এর প্রস্তুতি নিয়ে মুখ খুললেন আমির সীতাকুণ্ডে চার মাসেই ধসে পড়ল অর্ধকোটি টাকার কাজের নালার দেয়াল বনায়ন ধ্বংস ও টিলা কেটে সমতল: সীতাকুণ্ডে প্রকাশ্যে পরিবেশবিধ্বংসী তাণ্ডব, উদাসীন কর্তৃপক্ষ বর্ণাঢ্য আয়োজনে রেডিসন ব্লুতে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু ক্রীড়া সংগঠক প্রফেসর শায়েস্তা খান তাঁর কর্মের মাঝেই বেঁচে থাকবেন : স্মরণসভায় বক্তারা আজ থেকে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প ছাদবাগানে মিষ্টি ফলের সফল চাষ, সীতাকুণ্ডে তাক লাগিয়েছেন লতিফপুরের জাহিদ সালমানকে না পেয়ে টাইগারে হামলা, নেপথ্যে লরেন্স বিষ্ণোই গ্যাং

মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান আর নেই

ঢাকা অফিস, পোস্টকার্ড ।। / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

আজ রোববার (২৫ অক্টোবর) ভোরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের কন্যা মনোরমা আক্তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেছেন।

পরিবার সূত্রে জানানো হয়েছে, আজ বিকেল সাড়ে ৩টায় মহাদেবপুর ডাকবাংলা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৪টায় নিজ বাসভবন গোফানগরে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি আব্দুল মান্নান মানবাধিকার রক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ডেনমার্কের একটি আন্তর্জাতিক এনজিওতে পলিসি অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেন। এলাকায় একজন সৎ, ন্যায়পরায়ণ ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে তাঁর সুনাম ছিল।

মহাদেবপুরের এই প্রবীণ নেতার প্রয়াণে পরিবার, রাজনৈতিক অঙ্গন ও সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..