• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আজ থেকে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প ছাদবাগানে মিষ্টি ফলের সফল চাষ, সীতাকুণ্ডে তাক লাগিয়েছেন লতিফপুরের জাহিদ সালমানকে না পেয়ে টাইগারে হামলা, নেপথ্যে লরেন্স বিষ্ণোই গ্যাং সীতাকুণ্ডে তরুণীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২, পলাতক ১ সীতাকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা, মা-মেয়ে নিহত মহানবমীতে উৎসবের আমেজ,কাল বিজয়া দশমীতে বিসর্জনের প্রস্তুতি আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে ৩৫ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প ২৩ অক্টোবর সীতাকুণ্ডে শারদীয় দুর্গাপূজার আলোচনা সভা: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য — লায়ন আসলাম চৌধুরী সীতাকুণ্ডে নিষিদ্ধ জাল জব্দ, মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণসভায় শ্রদ্ধা জানাবে ক্রীড়া ও শিক্ষাঙ্গন

আজ থেকে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প

মেজবাহ উদ্দীন খালেদ ।। / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা সমস্যায় আক্রান্ত শিশুদের হাসিখুশি ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশেষ বিনামূল্যে সার্জারি ক্যাম্প। ‘অঙ্গীকার’ সেবা কার্যক্রমের অংশ হিসেবে ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন (DCF), লায়ন্স ডিজেবিলিটি কেয়ার (LDC) ও ‘ক্লেফট বাংলাদেশ’ (Cleft Bangladesh)-এর যৌথ উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির সার্বিক সহযোগিতায় আজ ২৩ অক্টোবর ও আগামীকাল ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) নগরের আগ্রাবাদস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে এই বিশেষ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হচ্ছে।

ক্যাম্পের বিশেষ আকর্ষণ হিসেবে ঢাকা থেকে আগত দেশের প্রখ্যাত ও জাতীয় প্লাস্টিক সার্জন প্রফেসর ড. মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দক্ষ চিকিৎসকমণ্ডলী সুবিধাবঞ্চিত শিশুদের জটিল এই অস্ত্রোপচার বিনামূল্যে পরিচালনা করছেন। এই সেবামূলক উদ্যোগের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে রয়েছেন ডিসেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের (DCF) চেয়ারম্যান এবং লায়ন্স জেলার রিজিনাল চেয়ারপারসন (হেডকোয়ার্টার অ্যাডমিন) লায়ন কাজী আলী আকবর জাসেদ। অনুষ্ঠান ও ক্যাম্পের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করছেন লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির প্রেসিডেন্ট লায়ন মো. শরিফুল ইসলাম।

মানবিক এই বিশেষ প্রকল্পের আওতায় দুই দিনে নিবন্ধিত ও বাছাইকৃত ৩৫ জন অসচ্ছল শিশুর ঠোঁট ও তালু কাটা অস্ত্রোপচারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধসামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন PMJF। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও মাল্টিপল ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু PMJF।

এছাড়াও অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত রয়েছেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. আবু বক্কার সিদ্দীকি PMJF, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভীন মাহমুদ FCA, PMJF, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ (PDG), ক্যাবিনেট সেক্রেটারি ও ক্যাবিনেট ট্রেজারারসহ লায়ন্স ডিস্ট্রিক্টের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অসচ্ছল পরিবারের শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন, লায়ন্স ডিজেবিলিটি কেয়ার, ক্লেফট বাংলাদেশ এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি যৌথভাবে ধারাবাহিকভাবে এই মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুরা সমাজে বহু বছর ধরে নানা অবহেলা, কুসংস্কার ও মানসিক কষ্টের সম্মুখীন হয়। অথচ সঠিক সময়ে একটি মাত্র অস্ত্রোপচার তাদের মুখে স্বাভাবিক হাসি ফোটাতে এবং কথা বলার স্পষ্টতা এনে দিতে পারে। চট্টগ্রাম বিভাগ, সীতাকুণ্ড ও আশেপাশের জেলা-উপজেলার যে সকল অসচ্ছল পরিবার এখনও যোগাযোগ করতে পারেননি, তাদেরকে নির্ধারিত দুই দিনেই আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে উপস্থিত হয়ে বা ০১৪৪১৬৬৭৬৭২ নম্বরে যোগাযোগের মাধ্যমে এই বিনামূল্যের সুযোগ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..