• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে মহাসড়কে পথ পারাপার ও ইউটার্ন সংকট, রোগী-স্বজনদের চরম মৃত্যুঝুঁকি সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলন, ক্ষোভ ও আতঙ্কে স্থানীয়রা মীরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগ, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার পতেঙ্গায় পোশাক শ্রমিকদের বাস আইল্যান্ডে ধাক্কা: হেলপার নিহত, আহত ১৮ ১ জানুয়ারি সীতাকুণ্ডের ডিসি পার্কে শুরু হচ্ছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ২০২৭ সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত মীরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আইআইইউসির গতিরোধক অপসারণ, থার্মোপ্লাস্টিক জেব্রা ক্রসিং তৈরির উদ্যোগ সওজের

সীতাকুণ্ডে নিষিদ্ধ জাল জব্দ, মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান

পোস্টকার্ড ডেস্ক ।। / ১০৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাগর তীরে স্থানীয় জনসমক্ষে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর, মীরসরাই উপজেলা মৎস্য দপ্তর, সন্দ্বীপ উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি উপজেলার কুমিরা মাছ ঘাট থেকে শুরু হয়ে গুলিয়াখালী, মীরসরাইয়ের ডোমখালী, সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট এবং এর আশেপাশের উপকূলীয় এলাকায় পরিচালিত হয়। এই দীর্ঘ উপকূলীয় অভিযান চালিয়ে আনুমানিক ৫ হাজার মিটার দৈর্ঘ্যের মোট ৫টি ইলিশ ধরার জাল জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোছা: রোজিনা পারভীন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মো: এরশাদ শেখ, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মোতাছিম বিল্লাহ্, রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম এবং জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মো: মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।

অভিযান শেষে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মদ রোজিনা পারভীন জানান, মা ইলিশের প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ২২ দিনের জন্য ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে যেসব অসাধু জেলে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..