• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা, মা-মেয়ে নিহত মহানবমীতে উৎসবের আমেজ,কাল বিজয়া দশমীতে বিসর্জনের প্রস্তুতি আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে ৩৫ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প ২৩ অক্টোবর সীতাকুণ্ডে শারদীয় দুর্গাপূজার আলোচনা সভা: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য — লায়ন আসলাম চৌধুরী সীতাকুণ্ডে নিষিদ্ধ জাল জব্দ, মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণসভায় শ্রদ্ধা জানাবে ক্রীড়া ও শিক্ষাঙ্গন গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ড পৌর সদর বাজারে খাসজমির ১৮ দোকান ইজারা জটিলতা, ফুটপাত দখলে বাড়ছে যানজট সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের ভূমিকা নিয়ে প্রতিনিধিদের ক্ষোভ চট্টগ্রামে দেওয়ানহাট ব্রিজের নিচে রেললাইনের নাট-বল্টু চুরি, যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা

সীতাকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা, মা-মেয়ে নিহত

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা দিয়েছে দ্রুতগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পথে মা ও মেয়ে নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও চার যাত্রী। বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র (পিডিবি) ভবনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬০) এবং তাঁর মেয়ে জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন (৪২)। এ ঘটনায় আহতদের মধ্যে মো. আলতাফ হোসেন (৫২) নামে একজনের পরিচয় নিশ্চিত করা গেলেও অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় পথচারী ও বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে স্বজনদের নিয়ে আসা চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি বাড়বকুণ্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বেপরোয়া গতির গাড়িটি মহাসড়কের পাশে থাকা একটি ভারী বৈদ্যুতিক পোলের সঙ্গে প্রচণ্ড জোরে সজোরে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা রক্তাক্ত অবস্থায় আটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও বাড়বকুণ্ড পিডিবি এলাকার প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। সেখানে চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রোজী আক্তার ও তাঁর মেয়ে নাজমা খাতুনকে মৃত ঘোষণা করেন।

আহত অন্যান্যদের চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং নিহতদের মরদেহ স্বজনদের খবর দিয়ে চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালক পালিয়েছে নাকি আহতদের দলে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..