• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মিরসরাইয়ে পৃথক অভিযানে চোরাকারবারিসহ গ্রেপ্তার ৭ সীতাকুণ্ডে পিএফজির কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল অ্যালবিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই যুক্তরাষ্ট্র থেকে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার আ’লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর ও সাবেক কাউন্সিলর জহির গ্রেপ্তার ১৩ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের উদ্যোগ ইইউর কুমিল্লায় ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’র সনদ ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স চালু

মিরসরাইয়ে পৃথক অভিযানে চোরাকারবারিসহ গ্রেপ্তার ৭

মীরসরাই প্রতিনিধি, পোস্টকার্ড ।। / ২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে চোরাকারবারিসহ বিভিন্ন অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত এক যুবককে কারাদণ্ড দিয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত ২টার দিকে জোরারগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার উত্তরা বাসস্ট্যান্ডের সামনে অভিযান চালায়। এ সময় চোরাকারবারি মো. শরীফ হোসেন (৩১) ও মো. রাসেলকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০ প্যাকেট ভারতীয় কাশ্মীরি মরিচ, ৩০ প্যাকেট ভারতীয় মেথি এবং চোরাই পণ্য বিক্রির নগদ ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

অপরদিকে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোর্শেদ আলম জিশানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ১টায় করেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, জিশান করেরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টায় এসআই মো. আকরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে করেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. ওমর ফারুক শাহিন (২৮), মেহেরাজ (১৮) ও মো. মেহেরাজকে (৪৮) গ্রেপ্তার করেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত কয়লা বাজার ও জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরের সমন্বয়ে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত মো. মুক্তার হোসেন (২১) নামের এক যুবককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..