• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স চালু মিস ইউনিভার্সে খাদি শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মাহি মীরসরাই মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মীরসরাইয়ে তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত সীতাকুণ্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেডিকেল কলেজে সংখ্যা নাকি মান, অগ্রাধিকার কোনটি? গৌরব ও ঐতিহ্যে উদ্ভাসিত চবির হীরকজয়ন্তী: গবেষণা ও শিল্পখাতের সংযোগে জোর স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে স্বামীকে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর স্থানীয়দের ৩০ শতাংশ কর্মসংস্থান ও বাসযোগ্য সীতাকুণ্ড গড়ার দাবিতে গোলটেবিল বৈঠক

সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স চালু

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের জরুরি চিকিৎসাসেবা ও হাসপাতালে যাতায়াত নিশ্চিত করতে দাতব্য সংস্থা ‘ভরসা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা চত্বরে কেক ও ফিতা কেটে এই মানবিক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

স্থানীয় পর্যায়ে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের চিকিৎসাসেবা গ্রহণের পথ সহজ করা এবং জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে অর্থের অভাবে যারা ভাড়া করা অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন করতে পারেন না, তাঁদের জন্য এই বিনামূল্যের সেবা বড় ভরসা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচলিত সাধারণ অ্যাম্বুলেন্সগুলোর তুলনায় ভরসার এই অ্যাম্বুলেন্সে বাড়তি চিকিৎসা সরঞ্জাম রাখা হয়েছে। যেখানে সাধারণত একটিমাত্র অক্সিজেন সিলিন্ডার থাকে এবং অনেক সময় হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর অবস্থার অবনতি ঘটে, সেখানে ভরসা অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি ব্লাড প্রেসার মাপার যন্ত্র, ডায়াবেটিস মাপার যন্ত্র এবং মনিটরসহ প্রয়োজনীয় ইকুইপমেন্ট যুক্ত করা হয়েছে। এ ছাড়া রোগীদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য অ্যাম্বুলেন্সে একজন হেলথ স্টাফও দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভরসা ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং এর কোনো বিকল্প নেই। সেবাটি নিয়মিত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হলে উপজেলার আরও অনেক সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবেন উল্লেখ করে তিনি বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া এমন পদক্ষেপ সমাজে সহমর্মিতা ও জনকল্যাণমূলক কাজে অন্যদেরও অনুপ্রাণিত করবে।

ভরসা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. রেজাউল করিম জানান, সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে ভবিষ্যতে ওয়াটার অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে তাঁদের এবং পর্যায়ক্রমে এই সেবা পুরো চট্টগ্রাম জেলায় সম্প্রসারণ করা হবে। ডা. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সলিমুল্লাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের দুর্ঘটনা ও জরুরি বিভাগের ইনচার্জ আসিফ সাইফুল, মেডিসিন বিভাগের সিনিয়র চিকিৎসক ডা. লিংকন বড়ুয়া, সাজিনাজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. শান্তনু বড়ুয়া এবং ভরসা ফাউন্ডেশনের সিইও গোলাম মোস্তফাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


এই ক্যাটাগরীর আরো খবর..