• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কুমিল্লায় ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’র সনদ ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স চালু মিস ইউনিভার্সে খাদি শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মাহি মীরসরাই মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মীরসরাইয়ে তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত সীতাকুণ্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেডিকেল কলেজে সংখ্যা নাকি মান, অগ্রাধিকার কোনটি? গৌরব ও ঐতিহ্যে উদ্ভাসিত চবির হীরকজয়ন্তী: গবেষণা ও শিল্পখাতের সংযোগে জোর

কুমিল্লায় ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’র সনদ ও পুরস্কার বিতরণ

পোস্টকার্ড ডেস্ক ।। / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ পরিচালিত দেশব্যাপী ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষা’র কুমিল্লা জেলা জোনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ সংলগ্ন কুমিল্লা কমার্স কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ও প্রখ্যাত ইসলামী স্কলার ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহ.)-এর স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃত্তি পরিচালনা কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।

প্রধান অতিথির বক্তব্যে কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী বলেন, ইসলামী শিক্ষা বিমুখতা, পারিবারিক শাসনে দায়িত্বহীনতা এবং রাষ্ট্রীয়ভাবে কেবল কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিতে গিয়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে সংকুচিত করার কারণে সমাজ আজ চরম অবক্ষয়ের মুখে পড়েছে। সমাজকে এই অবক্ষয় ও কলুষতা থেকে রক্ষা করতে হলে সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি অভিভাবকদেরও আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং দেশপ্রেমিক যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি কুমিল্লা জেলা জোনের পরিচালক ইঞ্জিনিয়ার আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ আহমদ জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাউছিয়া হাশেমী কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মাওলানা মনির আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে হাশেমীয়া আলীয়া শরীফের সাজ্জাদানশীন মাওলানা কাযী মুহাম্মদ বাহাউদ্দীন হাশেমী, আমেনা বেগম, মুহাম্মদ শহিদুল ইসলাম এবং মুহাম্মদ ইয়াজ উদ্দীন আনান।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কুমিল্লা জেলা জোনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..