• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স চালু মিস ইউনিভার্সে খাদি শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মাহি মীরসরাই মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মীরসরাইয়ে তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত সীতাকুণ্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেডিকেল কলেজে সংখ্যা নাকি মান, অগ্রাধিকার কোনটি? গৌরব ও ঐতিহ্যে উদ্ভাসিত চবির হীরকজয়ন্তী: গবেষণা ও শিল্পখাতের সংযোগে জোর স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে স্বামীকে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর স্থানীয়দের ৩০ শতাংশ কর্মসংস্থান ও বাসযোগ্য সীতাকুণ্ড গড়ার দাবিতে গোলটেবিল বৈঠক

সীতাকুণ্ডে ডিভাইডার পেরিয়ে গাছে কারের ধাক্কা, চালকসহ আহত ২

পোস্টকার্ড ডেস্ক ।। / ১০৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসভা এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নুনাছড়া এলাকার ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আফসার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার সীতাকুণ্ড পৌরসদরের নুনাছড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায় এবং একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে–মুচড়ে যায়। এই দুর্ঘটনায় ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে চালক সাহাবুদ্দীন এবং নুরুল ইসলামের ছেলে যাত্রী শওকত আজম গুরুতর আহত হন; তবে যাত্রী শওকত আজমের নির্দিষ্ট গ্রামের ঠিকানা পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ও আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের দুজনকেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আফসার জানান, গাড়িচালক ও যাত্রীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার এসআই মো. জিয়া উদ্দিন দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি হেফাজতে নেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..