• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
স্থানীয়দের ৩০ শতাংশ কর্মসংস্থান ও বাসযোগ্য সীতাকুণ্ড গড়ার দাবিতে গোলটেবিল বৈঠক লায়ন্স ক্লাবের দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল প্রায় ১২০০ রোগী সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে আ.লীগ সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার ৬০ পেরিয়ে ৬১-তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে হীরকজয়ন্তী উদযাপন আজ সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক থেকে সাংবাদিকদের বাদ দেওয়ায় তীব্র ক্ষোভ কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হাফেজ সন্তানের মৃত্যু, কয়লার আগুনে নিঃস্ব পরিবার বাঁশবাড়ীয়ায় আবারও ফুটপাত দখল, দুর্ঘটনার ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা ইতালিতে ১ লাখ ৬৫ হাজারের বেশি বিদেশি কর্মী নিয়োগ, আবেদন চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত ফটিকছড়ির চবি শিক্ষার্থীর চমক, এক অ্যাপেই এআইভিত্তিক পরীক্ষার প্রস্তুতি

স্থানীয়দের ৩০ শতাংশ কর্মসংস্থান ও বাসযোগ্য সীতাকুণ্ড গড়ার দাবিতে গোলটেবিল বৈঠক

পোস্টকার্ড ডেস্ক ।। / ৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ড উপজেলার দীর্ঘদিনের নাগরিক সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের পথ বের করার লক্ষ্যে ‘সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম’-এর উদ্যোগে ‘সীতাকুণ্ড গোলটেবিল বৈঠক (২০২৪)’ অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে উপজেলার সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরিই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। বৈঠকে প্রশাসনের প্রতিনিধিসহ সাংবাদিক, ব্যবসায়ী, চিকিৎসক ও প্রকৌশলীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং এলাকার নানা সংকট ও সম্ভাবনা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।

আলোচনায় সীতাকুণ্ডের শিল্পকারখানায় স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং ন্যূনতম ৩০ শতাংশ কর্মসংস্থানের দাবির বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে উঠে আসে। পাশাপাশি উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা, দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা, সড়ক যোগাযোগের বেহাল দশা, পরিবেশদূষণ এবং জননিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যাগুলো তুলে ধরে সেগুলোর আশু সমাধানের দাবি জানানো হয়।

বক্তারা শিল্পাঞ্চলের ক্রমবর্ধমান বিকাশের সঙ্গে স্থানীয় জনগণের অধিকার, নাগরিক সুযোগ-সুবিধা ও অর্থনৈতিক উন্নয়নের কার্যকর সমন্বয় ঘটানোর ওপর জোর দেন। একইসাথে সীতাকুণ্ডের অপার পর্যটন সম্ভাবনা কাজে লাগানো, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নাগরিক সমস্যাগুলো যথাযথভাবে উপস্থাপনের মাধ্যমে প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরির আহ্বান জানানো হয়। সীতাকুণ্ডকে একটি পরিকল্পিত, বাসযোগ্য, নিরাপদ ও সম্ভাবনাময় আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়েও উপস্থিত সকলে একমত পোষণ করেন।

উল্লেখ্য, ‘সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম’ প্রতিষ্ঠার পর থেকেই এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ১৯ দফাভিত্তিক দাবি উত্থাপন, পোস্টার-লিফলেট বিতরণ এবং গোলটেবিল বৈঠক আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের ধারাবাহিক উদ্যোগ নিয়ে আসছে।

আয়োজকদের মতে, এই গোলটেবিল বৈঠকের মূল দর্শন ছিল সীতাকুণ্ডের সমস্যাগুলো কেবল চিহ্নিত করাই নয়, বরং তা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও সব শ্রেণি-পেশার মানুষকে একই আলোচনার টেবিলে নিয়ে আসা। কারণ সীতাকুণ্ডের টেকসই উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বের ফসল।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..