• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মিস ইউনিভার্সে খাদি শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মাহি মীরসরাই মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মীরসরাইয়ে তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত সীতাকুণ্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেডিকেল কলেজে সংখ্যা নাকি মান, অগ্রাধিকার কোনটি? গৌরব ও ঐতিহ্যে উদ্ভাসিত চবির হীরকজয়ন্তী: গবেষণা ও শিল্পখাতের সংযোগে জোর স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে স্বামীকে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর স্থানীয়দের ৩০ শতাংশ কর্মসংস্থান ও বাসযোগ্য সীতাকুণ্ড গড়ার দাবিতে গোলটেবিল বৈঠক লায়ন্স ক্লাবের দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল প্রায় ১২০০ রোগী

মিস ইউনিভার্সে খাদি শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মাহি

বিনোদন ডেস্ক ।। / ৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে মাতৃত্বের মমতা ও বাঙালির ঐতিহ্য তুলে ধরে বিশ্বমঞ্চে নজর কেড়েছেন বাংলাদেশের প্রতিনিধি অভিনেত্রী সামিরা খান মাহি। গত ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় প্রতিযোগিতার মঞ্চে লাল-সাদা রঙের ঐতিহ্যবাহী শাড়িতে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটেন তিনি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ বা ‘মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’ শিরোনামের এই পোশাকের মাধ্যমে মা ও সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার পাশাপাশি মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মাহির এই বিশেষ পোশাকটি তৈরি করা হয়েছে কুমিল্লার ঐতিহ্যবাহী সুতি খাদি কাপড় দিয়ে, যার নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। ১৬ গজ খাদি কাপড়ে তৈরি রেডি-টু-ওয়্যার শাড়িটির পাড়ে শাপলা ফুলের এমব্রয়ডারি এবং ব্লকপ্রিন্টের কাজ যুক্ত করা হয়েছে। পোশাকের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মাহির পিঠের পেছনে ধারণ করা বৃত্তাকার ভাস্কর্যধর্মী শিল্পকর্ম, যা কাঠ, ফোম, কাপড় ও শোলা দিয়ে কারিগরদের নিপুণ হাতে তৈরি করা হয়েছে।

পোশাকের সঙ্গে মানানসই সোনালি রঙের ঐতিহ্যবাহী গহনা নকশা করেছেন জুয়েলারি ব্র্যান্ড ক্যানভাসের কর্ণধার ও ডিজাইনার তানভী কবির। বাঙালি মায়ের চিরচেনা সীতাহার, কণ্ঠহার, চুড়ি ও ঝুমকা থেকে অনুপ্রাণিত হয়ে নয়জন কারিগর সাত দিনে মোট ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে গহনাগুলো তৈরি করেছেন। স্বল্প সময়ের মধ্যে পুরো পোশাক ও সাজসজ্জা গুছিয়ে নিতে ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানিয়েছেন মাহি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে মাহি লিখেছেন, পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা মানুষকে আগলে রাখে তার নাম মা, আর যে মাটিতে মানুষ বেড়ে ওঠে ও পরিচয় খুঁজে পায় সেটি মাতৃভূমি। জন্মের বিস্ময়, নীরব ত্যাগ ও সন্তানকে আগলে রাখার প্রতিশ্রুতি মিলিয়ে সাজানো এই কস্টিউম ভাষা ও ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদী তিনি।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর ঢাকায় আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোর সান জুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে, যেখানে ঘোষণা করা হবে এবারের বিশ্বসেরার নাম।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..