• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে দুর্ধর্ষ ডাকাতি, চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে ২০ লাখ টাকা লুট সীতাকুণ্ডের বৌদ্ধ পুকুরে ভেসে উঠল পচাগলা মরদেহ, এলাকায় চাঞ্চল্য যুবকল্যাণ তহবিলের অনুদান পেল ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’,সমাজ উন্নয়নে নতুন প্রেরণা সীতাকুণ্ডে জরাজীর্ণ সোনাইছড়ি সড়ক, চরম দুর্ভোগে হাজার হাজার বাসিন্দা সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু দুর্বৃত্তদের গুলিতে সীতাকুণ্ডে এক যুবক নিহত, আহত ১ সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব, পাড়ায় পাড়ায় সাজসাজ রব সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান সীতাকুণ্ডে সরকারি সড়ক দখল করে বাড়ি নির্মাণ, স্থানীয়দের ক্ষোভ অসহায় শিশুর দাফনে পাশে দাঁড়ালেন মানবিক আনসার সরোয়ার

দুর্বৃত্তদের গুলিতে সীতাকুণ্ডে এক যুবক নিহত, আহত ১

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।। / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

দুর্বৃত্তদের অতর্কিত গুলিবর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ডে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় সাদ্দামের অফিসের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত তারেক হোসেন বাপ্পি বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। অন্যদিকে আহত তাফসির আলম শাওন একই ইউনিয়নের অলিনগর এলাকার ইউসুফের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে অলিনগর এলাকায় তারেক ও শাওন দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে দুজনই বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ শাওনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে বাড়বকুণ্ড এলাকায় সাগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছিল। সেই বালু মহালে আধিপত্য বিস্তার ও বিরোধের জের ধরেই এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, যুবকের লাশ চমেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..