• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আফগানদের তোপে ৩৪৬ রানেই থামল বাংলাদেশ সীতাকুণ্ডে কেমিক্যাল কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ফুলহাম একাডেমির বর্ষসেরা ফুটবলার বাংলাদেশের ফারহান তাজমিনকে ধর্ষণের পর হত্যা,পুকুরে গোসল করে পালায় ঘাতক সুমন কারাবন্দী পুরস্কারপ্রাপ্ত কৃষক আইয়ুবের পাশে সীতাকুণ্ড কৃষি অফিস জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪ সীতাকুণ্ডে অজ্ঞাতনামা গৃহবধূর লাশ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহ ডিপি ওয়ার্ল্ডের হাতে নিউমুরিং কনটেইনার টার্মিনাল: ১৫ বছরের চুক্তি সই, রাজধানীজুড়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৩ কোটি ৫৩ লাখ টাকার বিআরটিএ’র আর্থিক সহায়তা সীতাকুণ্ডে উপকূলে অর্ধগলিত শিশুর লাশ, গাউছিয়া কমিটির সহায়তায় উদ্ধার

সীতাকুণ্ডে কেমিক্যাল কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোহাম্মদ ওমর ফারুক, পোস্টকার্ড।। / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধ থাকা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কেমিক্যাল কারখানা ‘চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স’-এ বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইমুন হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, বাড়বকুণ্ডে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ওই কেমিক্যাল কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় একটি চক্র সেখান থেকে নিয়মিত মূল্যবান মালামাল চুরি করে আসছিল। কারখানা কর্তৃপক্ষ চুরির বিষয়ে একাধিকবার পুলিশকে অবহিত করলেও তা থামানো যায়নি। প্রতিদিনের মতো শনিবার ভোরেও স্থানীয় সাইমুন ও তার সহযোগীরা কারখানার ভেতরে অবৈধভাবে ঢুকে বৈদ্যুতিক ক্যাবল কাটছিল। এ সময় অসাবধানতাবশত লাইনে থাকা বিদ্যুতের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই তারে জড়িয়ে সাইমুনের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম। অন্যদিকে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিতাই চন্দ্র রায় জানান, চোর চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা উদঘাটন করতে নিহত সাইমুনের মোবাইল ফোনের কল লিস্ট তদন্ত করার জন্য তারা পুলিশকে অনুরোধ জানিয়েছেন।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..