চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৩ কোটি ৫৩ লাখ টাকার বিআরটিএ’র আর্থিক সহায়তাসড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম মহানগর ও জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৮৭টি চেকের মাধ্যমে মোট ৩ কোটি ৫৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) চট্টগ্রামের নতুন পাড়ায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। বিআরটিএ চট্টগ্রামের কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধান ও আন্তরিক সহযোগিতায় এ মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ সানাউল হক,
বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ার) কে. মাহবুব কবির, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ার) রায়হানা আকতার উঁধী
বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ার) উথোয়াইনু চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি পরিচালক (সাধারণ) মোঃ সিরাজুল ইসলাম, বিআরটিএ চট্টগ্রাম মেট্রো সার্কেল-২-এর সরকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ নাজমুল হাসান, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ সলিম উল্লাহ, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আবুল খায়ের এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ হারুনর রশিদ।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের উচ্চমান সহকারী ও কম্পিউটার অপারেটর সালাউদ্দিন মোহাম্মদ রায়হান এবং রেকর্ড কিপার মোঃ তসলিম মাহমুদ।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ আর্থিক সহায়তা কার্যক্রমে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে কর্মজীবী ও চাকরিজীবী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা এ সহায়তা পেয়ে সংশ্লিষ্ট বিআরটিএ কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, দুর্ঘটনার মতো আকস্মিক বিপর্যয়ের পর একটি পরিবার যখন আর্থিক ও মানসিক সংকটের মধ্যে পড়ে, তখন সরকারি প্রতিষ্ঠান থেকে এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিআরটিএ কর্মকর্তাদের আন্তরিকতা, সহযোগিতা ও সার্বিক তত্ত্বাবধান তাদের মধ্যে সরকারি সেবার প্রতি আস্থা আরও বাড়িয়ে দিয়েছে।
উপকারভোগীরা বিআরটিএ ট্রাস্টি বোর্ড এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের মতে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে ৮৭টি চেকের মাধ্যমে ৩ কোটি ৫৩ লাখ টাকার সহায়তা প্রদান শুধু একটি আর্থিক কর্মসূচি নয়; এটি দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর প্রতি রাষ্ট্রীয় সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। অসহায় মানুষের সংকটের সময়ে পাশে দাঁড়িয়ে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ উদ্যোগ চট্টগ্রামে মানবিক সেবার ক্ষেত্রে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্টরা।
খালেদ / পোস্টকার্ড ;