• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে পিএফজির কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল অ্যালবিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই যুক্তরাষ্ট্র থেকে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার আ’লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর ও সাবেক কাউন্সিলর জহির গ্রেপ্তার ১৩ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের উদ্যোগ ইইউর কুমিল্লায় ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’র সনদ ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স চালু মিস ইউনিভার্সে খাদি শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মাহি

ইসলামে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা ও মানবমর্যাদা

ইসলাম ডেস্ক ।। / ৯২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইসলাম ধর্মের অন্যতম মৌলিক ও সুন্দর শিক্ষা হলো পরমতসহিষ্ণুতা এবং মানবজাতির প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন। জাতি, ধর্ম, বর্ণ কিংবা লিঙ্গ নির্বিশেষে প্রতিটি মানুষকে আল্লাহ তায়ালা বিশেষ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানবজাতিকে সম্মানিত করা হয়েছে এবং জলে-স্থলে চলাচলের বাহন ও উত্তম জীবনোপকরণ প্রদান করে সৃষ্টিজগতের অনেকের ওপর তাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে।

মানুষের পরস্পরের মধ্যে সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় থাকলে দুনিয়া ও আখিরাতে মহাপুরস্কার লাভ করা যায়। পারস্পরিক জুলুম, অবজ্ঞা বা হেয়প্রতিপন্ন করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। মহানবী (সা.) শিখিয়েছেন যে কোনো মুসলিমকে তুচ্ছজ্ঞান করার মতো নিকৃষ্ট কাজ আর হতে পারে না, কারণ প্রতিটি মানুষের জীবন, ধনসম্পদ ও মানসম্মান অত্যন্ত সুরক্ষিত ও পবিত্র আমানত। এমনকি অমুসলিমদের প্রতিও নবীজির আচরণ ছিল অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ, যার প্রমাণ মেলে এক ইহুদির মরদেহের সম্মানে তাঁর দাঁড়িয়ে যাওয়ার ঘটনায়।

মানুষের মর্যাদাহানি, কুৎসা রটনা, ঠাট্টা-বিদ্রুপ, একে অপরের দোষ অন্বেষণ এবং হিংসা-বিদ্বেষ ইসলাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। অন্যের দোষ খুঁজলে আল্লাহ নিজেও তার দোষ অন্বেষণ করেন এবং তাকে অপদস্থ করেন। ঘৃণা ও পরনিন্দার পরিবর্তে সমাজে শ্রদ্ধা, সৌহার্দ ও ভালোবাসার প্রসার ঘটানোই ইসলামের প্রকৃত শিক্ষা। পারস্পরিক সালাম বিনিময় ও ভালোবাসার মাধ্যমেই কেবল পূর্ণ মুমিন হওয়া এবং জান্নাতে প্রবেশ করা সম্ভব বলে হাদিসে উল্লেখ করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..