• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মিলাদ শরীফে প্রিয়নবী ﷺ-এর পাশাপাশি অলি-আউলিয়াদের প্রতি সালাম, আবেগ বনাম শরীয়তের বিধান আন্তর্জাতিক বিদায় ম্যাচে মেসির অনন্য অভিজ্ঞতা, হলুদ ও লাল কার্ড দিলেন রেফারি এনসিটি ইজারা চুক্তি কাল, চট্টগ্রাম বন্দর অচলের হুমকি বিএনপি-জামায়াত ও শ্রমিকদের ডায়াবেটিক হাসপাতালের টাকা আত্মসাৎ, দুদকের মামলা সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামের আভিজাত্য-মেজবান, ঐতিহ্যের শেকড় সন্ধানে সীতাকুণ্ডের সলিমপুর ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মোস্তাফিজুল হাকিম ইসলামে মা-বাবার অবাধ্যতার ভয়াবহ পরিণতি ডিভোর্সের আগে ও পরে ইসলাম যেসব নির্দেশনা দেয় ইসলামের দৃষ্টিতে বিয়ের গুরুত্ব ও ১০টি উপকারিতা

চট্টগ্রামে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের দীর্ঘ র‍্যালি

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের হালিশহরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি বর্ণাঢ্য র‍্যালি করেছে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির দেড় হাজারের বেশি শিক্ষার্থী ছাড়াও এতে শিক্ষক, অভিভাবক এবং স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সম্প্রতি মঙ্গলবার সকাল ১০টার দিকে হালিশহরের আই ব্লকের স্কুল ক্যাম্পাস থেকে র‍্যালিটি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে। র‍্যালিটি হালিশহরের ‘হল সেভেন’ মোড়, বিডিআর মাঠ, কেন্দ্রীয় মসজিদ গেট, সেনানিবাসের সম্মুখভাগ এবং রাবেয়া বসরী স্কুলের রাস্তা প্রদক্ষিণ করে জি-ব্লক হয়ে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পথিমধ্যে এলাকাবাসী ও পথচারীরা হাততালি দিয়ে শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

র‍্যালির উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. নাজিম উদ্দীন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ পাওয়ার যন্ত্র বানানোর উদ্দেশ্যে তারা কাজ করছেন না, বরং তাদের প্রকৃত মানবিক ও সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান। হালিশহরের মাটিতে কোনো মাদক ব্যবসায়ী বা ইভটিজারকে ছাড় দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরাও অপরাধের বিরুদ্ধে এই লড়াইয়ে শিক্ষার্থীদের পাশে থাকার জোরালো অঙ্গীকার করেন।

সুশৃঙ্খলভাবে র‍্যালিটি সম্পন্ন করতে প্রতি ৩০ ফুট পরপর লাইনের মাঝে শিক্ষক, স্কুল স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা দায়িত্ব পালন করেন। পুরো আয়োজনে কোনো ধরনের ট্রাফিক জ্যাম বা বিশৃঙ্খলা তৈরি হয়নি। র‍্যালি চলাকালে মাইকে মাদক ও কিশোর অপরাধের কুফল তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়, যা পুরো এলাকায় ইতিবাচক প্রভাব ফেলে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..