• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে এনসিপির উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ডের লতিফপুরে শুরু হলো বিশেষ ক্রাশ প্রোগ্রাম শিক্ষকদের উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে হবে: আসলাম চৌধুরী সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত, সংবর্ধনা ও ‘সমাজ দর্পণ’ প্রকাশনার প্রস্তুতি মাদক একটি পরিবারকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিতে পারে: সীতাকুণ্ডে পুলিশ সুপার শিক্ষাকে কেবল জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় সীমাবদ্ধ রাখা যাবে না: আসলাম চৌধুরী সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের শিশু ও নারী কল্যাণ সম্পাদক হলেন কামরুন নাহার পারভীন কর্মক্ষেত্রে যৌন হয়রানি: শুধু শারীরিক স্পর্শ নয়, বদলেছে হয়রানির ধরন ও আইনি পরিধি ডেঙ্গুর ভয়াবহতায় সীতাকুণ্ড ‘হটস্পট’ ঘোষণা, ৭ দিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু অস্থায়ী ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের স্থায়ী ঠিকানায় মেরিটাইম ইউনিভার্সিটি

শিক্ষকদের উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে হবে: আসলাম চৌধুরী

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

একটি শিশুকে জ্ঞান, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পেছনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। তিনি স্পষ্টভাবে বলেছেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও সঠিক মূল্যায়ন করা না হলে মেধাভিত্তিক ও নীতিবান সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য কখনোই অর্জিত হবে না; তাই শিক্ষকদের কেবল আনুষ্ঠানিক সম্মান নয়, রাষ্ট্র ও সমাজকে তাদের উপযুক্ত সামাজিক ও আর্থিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

গত শুক্রবার বিকেলে সীতাকুণ্ডের মুরাদপুরস্থ শহীদ ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যাপীঠ প্রাঙ্গণে প্রয়াত প্রধান শিক্ষক শ্রী আশুতোষ চক্রবর্তীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় সাবেক ও বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী আরও বলেন, জন্মের পর প্রতিটি শিশুই অবুঝ থাকে এবং শিক্ষা ও মূল্যবোধের চর্চার মাধ্যমে শিক্ষকই তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলেন। নিজেদের মেধা, শ্রম ও নিষ্ঠা দিয়ে শিক্ষকেরা যে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন, তারাই পরবর্তীতে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলায়। তাই জাতি গঠনের এই কারিগরদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি যোগ করেন, শিক্ষকদের সম্মান জানানো কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং তাদের দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ, সামাজিক সুরক্ষা ও সঠিক আর্থিক মূল্যায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষকেরা মর্যাদার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ পেলে শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি সমাজে নৈতিকতা ও সুশাসনের ভিত্তি আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে প্রয়াত প্রধান শিক্ষক শ্রী আশুতোষ চক্রবর্তীর বর্ণাঢ্য কর্মজীবন স্মরণ করে আসলাম চৌধুরী বলেন, তিনি ছিলেন সীতাকুণ্ডের শিক্ষা বিস্তারে নিবেদিতপ্রাণ এক মহান ব্যক্তিত্ব। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর অসামান্য অবদান রয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞান ও সততার আলো ছড়িয়ে গেছেন এবং তাঁর হাতে গড়া শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত। শিক্ষার্থীদের এই সাফল্যের মাঝেই একজন আদর্শ শিক্ষকের প্রকৃত সার্থকতা নিহিত থাকে।

আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এবং জসিম উদ্দিন ভূঁইয়া ও এমরান হোসেনের যৌথ সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর ও সদস্যসচিব মোহাম্মদ মোরছালিন। এ ছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান, দিদারুল আলম, কর্নেল ফখরুদ্দিন, নিলাঞ্জনা এবং বর্তমান প্রধান শিক্ষক বিল্টু কুমার সিংহ।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..