• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বাড়বকুণ্ডে ঘরে বসেই মিলবে বিদ্যুৎ সেবা ও এআই সহায়তা পরিবেশবান্ধব ইয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ১০০ করার উদ্যোগ, ৩ বছরে বর্জ্য শোধনাগার সংসদ সদস্যশূন্য সীতাকুণ্ডে বরাদ্দ সংকট, বাড়ছে উদ্বেগ সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস ডিপোতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৫০ লাখ সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল, জানাজা বাদ আসর সীতাকুণ্ডে টিসিবির নতুন ডিলার নিয়োগে অনিশ্চয়তা সীতাকুণ্ডে বাঁশ রাখা নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে জখম, অভিযুক্তের বাড়িতে আগুন জঙ্গল সলিমপুরে কঠোর অবস্থানে পুলিশ: ডিআইজি শামসুল হক লাল শাপলার গালিচায় সেজেছে জৈন্তাপুরের ডিবির হাওর মীরসরাইয়ে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও এমপিকে সংবর্ধনা

সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল, জানাজা বাদ আসর

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড।। / ৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের ১০নং ছলিমপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সলিমপুর ইউনিয়ন কমান্ডার মো. আবুল কালাম (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল ৯টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী।

এক শোকবার্তায় তিনি বলেন, “দেশ আজ তার এক সূর্যসন্তানকে হারালো। মহান রাব্বুল আলামিন মরহুমের জীবনের সমস্ত নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।”

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের নামাজে জানাজা পূর্বনির্ধারিত স্থান সফিরিয়া মাদ্রাসার পরিবর্তে আজ বাদ আসর ফৌজদারহাট সমুদ্র পাড়ের বেড়িবাঁধ সংলগ্ন খানকা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের মানুষকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..