আইরমঙ্গল নূরে-মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ ও এলাকার সকল মরহুম-মরহুমার ইছালে ছাওয়াব উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আবেগময় ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এই আজিমুশশান মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন প্রখ্যাত আলেম মাওলানা মনির আহমেদ আনোয়ারী সাহেব।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মনির আহমেদ আনোয়ারী বলেন, মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতে কামিয়াবি লাভ সম্ভব। তাঁর আগমন বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ। আমরা যদি নবীজির শিক্ষা ও সুফি সাধকদের দেখানো সঠিক পথ অনুসরণ করি, তবে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।
মাহফিলে বিশেষ আকর্ষণ ছিল এলাকার মরহুম ও মরহুমাতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ ইছালে ছাওয়াব ও মোনাজাত। মাওলানা মনির আহমেদ আনোয়ারী সাহেব মোনাজাত পরিচালনা করেন, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
আয়োজক কমিটি নূরে-মদিনা ফাউন্ডেশনের কর্মকর্তা ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ মিলাদ ও কিয়াম শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।
খালেদ / পোস্টকার্ড ;