• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মহানবমীতে উৎসবের আমেজ,কাল বিজয়া দশমীতে বিসর্জনের প্রস্তুতি আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে ৩৫ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প ২৩ অক্টোবর সীতাকুণ্ডে শারদীয় দুর্গাপূজার আলোচনা সভা: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য — লায়ন আসলাম চৌধুরী সীতাকুণ্ডে নিষিদ্ধ জাল জব্দ, মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণসভায় শ্রদ্ধা জানাবে ক্রীড়া ও শিক্ষাঙ্গন গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ড পৌর সদর বাজারে খাসজমির ১৮ দোকান ইজারা জটিলতা, ফুটপাত দখলে বাড়ছে যানজট সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের ভূমিকা নিয়ে প্রতিনিধিদের ক্ষোভ চট্টগ্রামে দেওয়ানহাট ব্রিজের নিচে রেললাইনের নাট-বল্টু চুরি, যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা রেলওয়ের জমি দখল, সাবেক এমপি রুহেলের বিরুদ্ধে দুদকের মামলা

সাউদার্ন ইউনিভার্সিটিতে খাদ্য অপচয় রোধ ও পুষ্টিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পোস্টকার্ড ডেস্ক ।। / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে সাউদার্ন ইউনিভার্সিটিতে “খাদ্য অপচয় রোধ ও পুষ্টি সচেতনতা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে এবং হসপিটালিটি স্টুডেন্টস লিডারশিপ কাউন্সিলের (HSLC) সার্বিক সহযোগিতায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এই সেমিনারের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি নিশ্চিতকরণ”।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান। সেমিনারে বিশেষ অতিথি ও প্রবীণ শিক্ষাবিদ হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক ড. শওকতুল মেহের এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়াও অতিথি বক্তা হিসেবে সেমিনারে অংশ নেন দেশের খ্যাতিমান পুষ্টিবিদ ড. হাসিনা আখতার লিপি, আন্তর্জাতিক পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের সহকারী পরিচালক গাজী মহিউদ্দিন এবং দ্য পেনিনসুলা চট্টগ্রামের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান কামাল হোসেন।

সেমিনারের মূল লক্ষ্য ছিল খাদ্য অপচয়ের বৈশ্বিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা, সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাসে নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং আধুনিক খাদ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীল চর্চার গুরুত্ব তুলে ধরা। একই সাথে আতিথেয়তা ও সেবা খাতে (হসপিটালিটি ও ফুড সার্ভিস শিল্প) কীভাবে বাণিজ্যিক পর্যায়ে খাদ্য অপচয় কমিয়ে কার্যকর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

আলোচনা পর্বে বিশেষজ্ঞ পুষ্টিবিদ ড. হাসিনা আখতার লিপি দৈনন্দিন খাদ্যাভ্যাসে দেশীয় ফলমূল ও পুষ্টিকর খাবারের গুরুত্ব এবং স্বাস্থ্য সুরক্ষায় এগুলোর কার্যকারিতা ব্যাখ্যা করেন। আতিথেয়তা খাতের অভিজ্ঞতা থেকে গাজী মহিউদ্দিন হোটেল ও রেস্তোরাঁ শিল্পে পরিবেশনকৃত খাদ্যের গুণগত মান এবং সঠিক পুষ্টিমান বজায় রাখার আধুনিক কৌশল তুলে ধরেন। অন্যদিকে কামাল হোসেন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে অনুসৃত কার্যকর খাদ্য ব্যবস্থাপনা ও ইনভেন্টরি কন্ট্রোল পদ্ধতি কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে গৃহস্থালি পর্যায়ের খাদ্য অপচয় রোধ করা সম্ভব, তা প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি অধ্যাপক ড. ইসরাত জাহান আমন্ত্রিত গবেষক ও পেশাজীবীদের বিশ্লেষণধর্মী আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন এবং বাস্তব জীবনে খাদ্য অপচয় রোধ ও পুষ্টি সচেতনার সামাজিক প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের প্রাতিষ্ঠানিক চর্চা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে বিশেষ অবদান রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..