• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে দুর্ধর্ষ ডাকাতি, চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে ২০ লাখ টাকা লুট সীতাকুণ্ডের বৌদ্ধ পুকুরে ভেসে উঠল পচাগলা মরদেহ, এলাকায় চাঞ্চল্য যুবকল্যাণ তহবিলের অনুদান পেল ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’,সমাজ উন্নয়নে নতুন প্রেরণা সীতাকুণ্ডে জরাজীর্ণ সোনাইছড়ি সড়ক, চরম দুর্ভোগে হাজার হাজার বাসিন্দা সীতাকুণ্ডে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু দুর্বৃত্তদের গুলিতে সীতাকুণ্ডে এক যুবক নিহত, আহত ১ সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব, পাড়ায় পাড়ায় সাজসাজ রব সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান সীতাকুণ্ডে সরকারি সড়ক দখল করে বাড়ি নির্মাণ, স্থানীয়দের ক্ষোভ অসহায় শিশুর দাফনে পাশে দাঁড়ালেন মানবিক আনসার সরোয়ার

যুবকল্যাণ তহবিলের অনুদান পেল ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’,সমাজ উন্নয়নে নতুন প্রেরণা

পোস্টকার্ড ডেস্ক ।। / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখা এবং সমাজ উন্নয়নে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে প্রকল্পভিত্তিক অনুদানের জন্য মনোনীত হয়েছে সামাজিক সংগঠন ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’। ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য সরকারি এই অনুদানের তালিকাভুক্ত হওয়া সংগঠনটির প্রতিটি সদস্য, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে এক আনন্দ ও উদ্দীপনার পরিবেশ তৈরি করেছে।

তরুণ ও যুবসমাজকে ইতিবাচক ধারায় সম্পৃক্ত করে সমাজসেবামূলক কাজে গতি আনার লক্ষ্যে যুবকল্যাণ তহবিল থেকে এই প্রকল্পভিত্তিক আর্থিক অনুদান প্রদান করা হয়। আদর্শ ছাত্র ও যুব সমাজ দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, যুব উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির মূল লক্ষ্য—তরুণদের সংগঠিত করে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, সরকারি এই স্বীকৃতি ও অনুদান শুধু আর্থিক সহায়তা নয়; বরং এটি মানবতার সেবায় কাজ করে যাওয়ার এক বিশাল অনুপ্রেরণা। এর ফলে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পরিধি আরও সম্প্রসারিত হবে এবং সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিগুলো বাস্তবায়নে নতুন গতির সঞ্চার হবে।

এই অর্জন উদযাপনের সাথে সাথে সংগঠনের দায়িত্বশীলরা জানান, তরুণদের সম্মিলিত শক্তি ও উদ্ভাবনী উদ্যোগই পারে সমাজ থেকে অন্যায়, বৈষম্য ও কুসংস্কার দূর করতে। এই গৌরবময় অর্জনের পেছনে যাদের আন্তরিক পরামর্শ, শুভকামনা ও নিরবচ্ছিন্ন সহযোগিতা রয়েছে, তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আগামী দিনেও তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়ে মানবকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের কর্মীরা।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..