০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
৫ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্য

সবুজ বিপ্লবের সূচনা, সীতাকুণ্ডে ১৩০ সংগঠন পেল ২০ হাজার গাছের চারা

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ‘আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ডে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে সীতাকুণ্ড উপজেলার সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ (কুমিরা রেঞ্জ)-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১৩০টি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের মাঝে ২০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে আরও ৩০ হাজার চারা বিতরণ করা হবে।

উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়োন মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওমর ফারুক বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করার মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত কার্যকরী। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমাদের সবাইকেই দেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।”

অনুষ্ঠানে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেওয়া ১৩০টি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের পি.এইচ.টি সেন্টারের তত্ত্বাবধায়ক মো: শহীদ উল্ল্যাহ। এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রাজু কামাল, সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, সহ- সভাপতি আলহাজ্ব এ কে এম মসিউদদৌলা, সাংগঠনিক সম্পাদক৷ লায়োন এড. মোঃ সরোয়ার হোসাইন লাভলু, হুসাইন, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাস্টার ইকবাল অধ্যাপক নুরুল গনি চৌধুরী, আবু জাফর। সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মোহাম্মদ ছাদেক পমুখ।

এছাড়া এই বর্ণাঢ্য আয়োজনে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় তিন শতাধিক সমাজকর্মী উপস্থিত ছিলেন।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে একই দিনে দুই কিশোর-কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্য

সবুজ বিপ্লবের সূচনা, সীতাকুণ্ডে ১৩০ সংগঠন পেল ২০ হাজার গাছের চারা

প্রকাশিত হয়েছে: ০২:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬