ব্যবসায়িক উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক রূপান্তরের লক্ষ্য নিয়ে সিপিডিএল (CPDL) ফ্যামিলিতে ‘ট্রান্সফরমেশন থ্রু বিজনেস ইনোভেশন’ শীর্ষক এক বিশেষ আলোচনা ও প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে। নতুন ধ্যান-ধারণাকে বাস্তবে রূপ দিয়ে কাজের গতি বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের উদ্দেশ্যে সম্প্রতি এই সেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিডিএল ফ্যামিলির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) খন্দকার ইশতিয়াক মাহমুদ। তিনি ব্যবসায়িক ক্ষেত্রে নতুন উদ্ভাবনের প্রয়োগ এবং এর মাধ্যমে ভবিষ্যৎ সম্ভাবনাগুলোকে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট প্রকৌশলী ইফতেখার হোসেনের দিকনির্দেশনা ও নেতৃত্বে এই রূপান্তর প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ ও কাজের মানকে ‘গুড টু গ্রেট’ অর্থাৎ ভালো থেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিদ্বন্দ্বিতা করার উপযোগী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কেবল নতুন ধারণার জন্ম দেওয়াই উদ্ভাবন নয়; বরং সেই ধারণাকে অর্থবহ পরিবর্তনের রূপ দেওয়াটাই আসল সফলতা। সিপিডিএলের এই রূপান্তর যাত্রা গ্রাহক, অংশীদার, কর্মী ও সার্বিক সমাজের জন্য আরও উন্নত সেবা এবং স্থায়ী ইতিবাচক প্রভাব তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে।
খালেদ / পোস্টকার্ড ;



















