চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার লতিফপুরস্থ ‘আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়’-এর দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য ৬ (ছয়) মাসের মেয়াদে এক এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। উক্ত কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ছলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-ই-খোদা চৌধুরী (মোর্শেদ)।
রবিবার ( ১৬ আগস্ট) ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাশেম স্বাক্ষরিত এক স্মারকপত্রে এই অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত এডহক কমিটির সদস্যরা হলেন মাহবুব-ই-খোদা চৌধুরী, সভাপতি (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) মুহাম্মদ ফরহাদ আহমদ, শিক্ষক প্রতিনিধি সদস্য (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত), মো: কাউছার আলম কায়ছার অভিভাবক প্রতিনিধি সদস্য (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) এবং প্রধান শিক্ষক (পদাধিকারবলে) সদস্য সচিব।
শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী গঠিত এই এডহক কমিটি বিদ্যালয়টির সার্বিক শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবে।
মাহবুব-ই-খোদা চৌধুরী সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় সুশীল সমাজ এবং দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের আমেজ পরিলক্ষিত হচ্ছে।
স্থানীয়রা তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন।
খালেদ / পোস্টকার্ড ;


















