০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সীতাকুণ্ডের কুমিরায় পানিবন্দি প্রায় ৫০ পরিবার, সহায়তার আহ্বান ইউএনওর

টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নম্বর কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর মছজিদ্দা (মুহুরী পাড়া) এলাকায় প্রায় ৫০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয়দের জানান, গত দুই দিন ধরে এলাকার অধিকাংশ বাড়িঘরে পানি প্রবেশ করায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক পরিবারের ঘরে চুলা জ্বালানোর মতো পরিবেশ নেই। ফলে রান্না করে খাবার প্রস্তুত করাও সম্ভব হচ্ছে না। পানিবন্দি মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

এলাকাবাসী জানান, দ্রুত পানি না নামলে সংকট আরও তীব্র হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে বিপাকে পড়েছেন পরিবারগুলো।

এদিকে, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম পানিবন্দি ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় ত্রাণ ও খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে একই দিনে দুই কিশোর-কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সীতাকুণ্ডের কুমিরায় পানিবন্দি প্রায় ৫০ পরিবার, সহায়তার আহ্বান ইউএনওর

প্রকাশিত হয়েছে: ১০:১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬