• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া সীতাকুণ্ডের অদম্য রাব্বির পাশে উপজেলা প্রশাসন সীতাকুণ্ডে বাসচাপায় আইআইইউসি শিক্ষার্থীর মৃত্যুর খবরে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫, অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত ফাহমিদা সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে হামলা ও বাগানের গাছ কাটার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি সীতাকুণ্ডে উপজেলা শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হলেন আনসার সদস্য সরোয়ার উদ্দিন তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল সীতাকুণ্ডের ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’ কাল থেকে চট্টগ্রামসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, গতিসীমা সর্বোচ্চ ২৫ কিমি ফয়’স লেকের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন দুই হাত ছাড়াই স্বপ্নের সাফল্য, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেল রাব্বি

পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া সীতাকুণ্ডের অদম্য রাব্বির পাশে উপজেলা প্রশাসন

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পা দিয়ে লিখে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পরিবারকে সহায়তার বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। রাব্বির পরিবারের থাকার সুবিধার্থে সরকারি খাস জমিতে একটি নতুন গৃহনির্মাণ এবং তাঁর বাবার জীবিকার সংস্থানের জন্য একটি মুদি দোকান তৈরি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে রাব্বির আগামী দিনের উচ্চশিক্ষার সমস্ত দায়িত্ব ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

গত সোমবার (২ নভেম্বর) দুপুরে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাব্বিকে এনে বিশেষ সংবর্ধনা জানানো হয়। এ সময় অদম্য এই শিক্ষার্থীর হাতে প্রীতি উপহার হিসেবে ফুল, সম্মাননা স্মারক এবং নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

সংবর্ধনা প্রদানকালে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, শারীরিক নানা সীমাবদ্ধতা কাটিয়ে রাব্বি যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাঁর পরিবারের বর্তমান নানা অর্থনৈতিক সংকটের কথা চিন্তা করেই প্রশাসন এই সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। রাব্বির পরিবারের স্থায়ী বসবাসের জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণ ও তাঁর বাবাকে একটি স্থায়ী মুদি দোকান করে দেওয়ার পাশাপাশি তাঁর উচ্চশিক্ষার পথ সুগম করতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন সর্বাত্মক পাশে থাকবে।

সংবর্ধনা ও উপহার প্রদান অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেসা বেগম এবং সীতাকুণ্ডের স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..